আজকের দিন-তারিখ
  • ()
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মাঠে বিজিবির ১৫০ ও পুলিশের ১ হাজার ৩৫০ সদস্য

গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মাঠে বিজিবির ১৫০ ও পুলিশের ১ হাজার ৩৫০ সদস্য

নিজস্ব প্রতিবেদক

Thank you for reading this post, don't forget to subscribe!

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলার মানুষের জানমাল, সরকারি স্থাপনা ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে গোপালগঞ্জ সার্কিট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবির যশোর অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হাসান এবং পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান।

সংবাদ সম্মেলনে বিজিবির যশোর অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হাসান বলেন, উদ্ভূত পরিস্থিতিতে গত ১০ নভেম্বর গোপালগঞ্জে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। রোববার নতুন করে আরও তিন প্লাটুন মোতায়েন করা হয়েছে। বর্তমানে জেলায় ছয় প্লাটুনের মোট ১৫০ জন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করাই এ মোতায়েনের উদ্দেশ্য।

মাহমুদ হাসান আরও বলেন, রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয় কমপ্লেক্সে দেড় থেকে দুই হাজার বা তারও বেশি মানুষের সমাগম ঘটে। একপর্যায়ে সেখানে ঘেরাওয়ের মতো পরিস্থিতি তৈরি হয় এবং নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা করা হয়। তবে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি জানান, জেলায় যেকোনো ধরনের নাশকতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করবে।

পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে ১ হাজার ৩৫০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া এপিবিএন, এসআরবি, বিজিবি ও আনসার সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

তিনি আরও বলেন, জেলার ৬৭ কিলোমিটার মহাসড়কে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। পর্যাপ্তসংখ্যক মোবাইল টহল দল মোতায়েন থাকায় যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। এক মিনিটের জন্যও জাতীয় মহাসড়ক বন্ধ হয়নি।

ডিআইজি জানান, গোপালগঞ্জ সদর ছাড়াও জেলার চারটি পৌরসভা ও উপজেলা শহরগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তার পাশাপাশি সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তাও জোরদার করা হয়েছে। জেলা পুলিশের পাশাপাশি অন্যান্য জেলা থেকেও পুলিশ সদস্য এনে দায়িত্বে যুক্ত করা হয়েছে।

তিনি বলেন, পরিস্থিতির ঝুঁকি পর্যালোচনা করে প্রতিদিন নিরাপত্তা পরিকল্পনায় পরিবর্তন আনা হচ্ছে। আগামী দিনগুলোতেও সরকারি স্থাপনা, মানুষের জানমাল ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন:

আরো পড়ুন
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যে জামায়াতের শতভাগ সমর্থন, সংসদে শফিকুর রহমান
আরো পড়ুন
যুক্তরাষ্ট্রের হাসপাতালের সহযোগিতায় দেশে ‘মেডিক্যাল সিটি’ প্রতিষ্ঠার উদ্যোগ
আরো পড়ুন
শেখ হাসিনাকে – শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার, ফেরাতে হবে বন্দি বিনিময়
আরো পড়ুন
বিআরটিএ মটর যানৃ
আরো পড়ুন
কুয়াকাটায় বেড়াতে গিয়ে প্রাণ গেল মেডিকেল শিক্ষার্থীর
আরো পড়ুন
Officer Greets Cheering Crowd
আরো পড়ুন
Scroll to Top