মোটরসাইকেলসহ গাড়ির – মোটরসাইকেলসহ সব গাড়ির মালিক-চালকদের জন্য সুখবর, জরিমানা ছাড়াই

মোটরসাইকেলসহ সব গাড়ির মালিক-চালকদের জন্য সুখবর, জরিমানা ছাড়াই কাগজপত্র নবায়নের সুযোগ

নিজস্ব প্রতিবেদক

Thank you for reading this post, don't forget to subscribe!

মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানের মালিক ও চালকদের জন্য সুখবর দিয়েছে সরকার। জরিমানা ছাড়াই গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ এবং ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ের মধ্যে শুধু মূল কর ও নির্ধারিত ফি পরিশোধ করেই প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করতে পারবেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে কোনো ধরনের জরিমানা ছাড়াই মোটরযানের ফিটনেস সনদ, ট্যাক্স-টোকেন, রুট পারমিটসহ প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা যাবে। একইভাবে মেয়াদোত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্সও জরিমানা ছাড়া নবায়নের সুযোগ পাবেন চালকেরা।

বিআরটিএর পক্ষ থেকে এ সুযোগকে শেষবারের মতো বিশেষ সুবিধা হিসেবে উল্লেখ করে আগামী ২৯ অক্টোবরের মধ্যে সব ধরনের প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে মোটরযান বিক্রির পর দ্রুত মালিকানা পরিবর্তন না করায় পুরনো মালিকদের বিভিন্ন আইনি ও আর্থিক জটিলতায় পড়ার বিষয়েও সতর্ক করেছে সংস্থাটি।

বিআরটিএ জানিয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোটরযান বিক্রির পর বাধ্যতামূলকভাবে মালিকানা পরিবর্তন করতে হবে। কিন্তু অনেক ক্ষেত্রে ক্রেতারা গাড়ি কিনে নিজেদের নামে নিবন্ধন না করেই ব্যবহার করছেন। ফলে গাড়ির মাধ্যমে কোনো অপরাধ, দুর্ঘটনা বা আইন লঙ্ঘনের ঘটনা ঘটলে নিবন্ধিত পুরনো মালিককে অনাকাঙ্ক্ষিত আইনি জটিলতায় পড়তে হচ্ছে।

তবে মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া আগের তুলনায় সহজ করা হয়েছে। অনলাইনে আবেদন করার পর বিক্রেতার বায়োমেট্রিক বা আঙুলের ছাপ যাচাইয়ের মাধ্যমে একই দিনে মালিকানা পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। নতুন মালিকও ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য প্রয়োজনীয় বায়োমেট্রিক তথ্য দিতে পারছেন।

নির্ধারিত নিয়মে মালিকানা পরিবর্তন না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে বিআরটিএ।

অন্যদিকে সড়ক পরিবহন আইন কার্যকরে ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কর্তনের কার্যক্রমও শুরু হয়েছে। প্রতিটি ড্রাইভিং লাইসেন্সে মোট ১২টি পয়েন্ট নির্ধারিত রয়েছে। চালকের আইন লঙ্ঘনের ধরন অনুযায়ী জরিমানা বা কারাদণ্ডের পাশাপাশি লাইসেন্স থেকে দোষসূচক পয়েন্ট কেটে নেওয়া হচ্ছে।

তাই জরিমানা ছাড়াই কাগজপত্র হালনাগাদের সুযোগ কাজে লাগিয়ে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে বিআরটিএ।

আরও পড়ুন:

আরো পড়ুন
কুয়াকাটায় বেড়াতে গিয়ে প্রাণ গেল মেডিকেল শিক্ষার্থীর
আরো পড়ুন
Officer Greets Cheering Crowd
আরো পড়ুন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
আরো পড়ুন
Nationallaborforce 50cf30 720x405 1
1 29c3b0
আরো পড়ুন
Bangladesh Bank Jporman
আরো পড়ুন
Scroll to Top