আজকের দিন-তারিখ
  • ()
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যে জামায়াতের শতভাগ সমর্থন, সংসদে শফিকুর রহমান

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যে জামায়াতের শতভাগ সমর্থন, সংসদে শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

Thank you for reading this post, don't forget to subscribe!

ফ্যাসিবাদী শক্তির যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ইস্পাতকঠিন জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বানের সঙ্গে শতভাগ একমত পোষণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক মতভেদ ভুলে জাতীয় ঐক্য গড়ে তোলা জরুরি।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শেষাংশে স্বরাষ্ট্রমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানের প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্যের শেষভাগে জাতীয় ঐক্যের একটি চমৎকার ও ইতিবাচক আহ্বান জানিয়েছেন। জামায়াতে ইসলামী তাঁর এই আহ্বানের সঙ্গে শতভাগ একমত। কোনোভাবেই ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন নয়; বরং ২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্ট জাতীয় চেতনাকে সমুন্নত রাখাই সবার দায়িত্ব।

তিনি বলেন, কোনো পরাশক্তি কিংবা প্রতিবেশী দেশের খবরদারি মেনে নয়, বরং স্বাধীন ও সার্বভৌম জাতি হিসেবে বাংলাদেশকে আত্মমর্যাদার সঙ্গে গড়ে তুলতে হবে। এ লক্ষ্য অর্জনে সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক ও সামাজিক শক্তির মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ইস্পাতকঠিন ঐক্য প্রয়োজন।

অতীতে জামায়াতে ইসলামী কোনো ফ্যাসিবাদ কিংবা স্বৈরশাসনের সঙ্গে আপস করেনি উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, পারস্পরিক দোষারোপ ও কাদা ছোড়াছুড়ি বন্ধ করে জাতীয় স্বার্থে সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সীমান্তে আগ্রাসন প্রতিহত করা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে জাতীয় ঐক্যই সবচেয়ে বড় রক্ষাকবচ।

বক্তব্যের শেষ দিকে ডা. শফিকুর রহমান আশা প্রকাশ করেন, সংসদে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে এবং গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে সবাই মিলে বাংলাদেশকে সামনে এগিয়ে নেবেন।

আরও পড়ুন:

আরো পড়ুন
যুক্তরাষ্ট্রের হাসপাতালের সহযোগিতায় দেশে ‘মেডিক্যাল সিটি’ প্রতিষ্ঠার উদ্যোগ
আরো পড়ুন
ফরিদপুরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন, ধোঁয়ায় দমবন্ধ হয়ে চালকের মৃত্যু
আরো পড়ুন
শেখ হাসিনাকে – শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার, ফেরাতে হবে বন্দি বিনিময়
আরো পড়ুন
বিআরটিএ মটর যানৃ
আরো পড়ুন
কুয়াকাটায় বেড়াতে গিয়ে প্রাণ গেল মেডিকেল শিক্ষার্থীর
আরো পড়ুন
Officer Greets Cheering Crowd
আরো পড়ুন
Scroll to Top