শেখ হাসিনাকে – শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার, ফেরাতে হবে বন্দি বিনিময়

শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার, ফেরাতে হবে বন্দি বিনিময় চুক্তিতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

Thank you for reading this post, don't forget to subscribe!

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো ধরনের পাসপোর্ট দেবে না বাংলাদেশ সরকার। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় পদক্ষেপ নিতে চায় বাংলাদেশ।

সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, তাঁর পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। একজন সাজাপ্রাপ্ত আসামি ও হত্যাকারী এ ধরনের আবেদন করতে পারেন না।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে ভারত-বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তির আওতায় তাঁকে দেশে ফিরতে হবে। শুধু অর্থের বিনিময়ে কোনো লবিস্ট যদি তাঁর পক্ষে কাজ করেন, তাহলে তাঁদের নৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন রয়েছে।

তিনি জানান, বাংলাদেশ সরকার বিষয়টি ভারতকে স্পষ্টভাবে জানিয়েছে। বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়েই সরকারের অবস্থান অনড়।

এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, ভারত থেকে বাংলাদেশে ফিরতে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে সোমবার আবেদন করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর এই আবেদন ঘিরে দেশের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন:

আরো পড়ুন
বিআরটিএ মটর যানৃ
আরো পড়ুন
কুয়াকাটায় বেড়াতে গিয়ে প্রাণ গেল মেডিকেল শিক্ষার্থীর
আরো পড়ুন
Officer Greets Cheering Crowd
আরো পড়ুন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
আরো পড়ুন
Nationallaborforce 50cf30 720x405 1
1 29c3b0
আরো পড়ুন
Scroll to Top