কুয়াকাটায় বেড়াতে গিয়ে প্রাণ গেল মেডিকেল শিক্ষার্থীর

কুয়াকাটায় বেড়াতে গিয়ে প্রাণ গেল মেডিকেল শিক্ষার্থীর

ঝিনেদা কাগজ ডেস্ক

Thank you for reading this post, don't forget to subscribe!

পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটায় স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নাবিলা নুসরাত (৩২) নামে এক মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের আজিমপুর গ্রামের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাবিলা নুসরাত ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে প্যাথলজি বিষয়ে এমডি কোর্সে অধ্যয়নরত ছিলেন। তিনি বরিশাল সদর উপজেলার বাসিন্দা চিকিৎসক ডা. মাইনুল ইসলাম শুভর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ঢাকার আদাবর এলাকা থেকে স্বামী মাইনুল ইসলাম শুভ এবং তাঁদের দুই সহকর্মীকে সঙ্গে নিয়ে কুয়াকাটায় বেড়াতে আসেন নাবিলা। তাঁরা স্থানীয় একটি আবাসিক হোটেলে অবস্থান করেন। শনিবার বিকেলে তাঁরা কলাপাড়া উপজেলার মিশ্রিপাড়া সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে যান।

সন্ধ্যায় সেখান থেকে ইজিবাইকে করে কুয়াকাটায় ফেরার পথে আজিমপুর গ্রামের বটতলা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারান। এতে ইজিবাইকটি সড়কের পাশে ছিটকে পড়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনায় নাবিলার মাথায় গুরুতর আঘাত লাগে।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্বামীর সঙ্গে আনন্দভ্রমণে এসে এমন মর্মান্তিক দুর্ঘটনায় নাবিলার মৃত্যুতে পরিবার, স্বজন ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইলিয়াস তালুকদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন:

আরো পড়ুন
Officer Greets Cheering Crowd
আরো পড়ুন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
আরো পড়ুন
Nationallaborforce 50cf30 720x405 1
1 29c3b0
আরো পড়ুন
Bangladesh Bank Jporman
আরো পড়ুন
Ontora Tati
আরো পড়ুন
Scroll to Top