আজকের দিন-তারিখ
  • ()
যুক্তরাষ্ট্রের হাসপাতালের সহযোগিতায় দেশে ‘মেডিক্যাল সিটি’ প্রতিষ্ঠার উদ্যোগ

যুক্তরাষ্ট্রের হাসপাতালের সহযোগিতায় দেশে ‘মেডিক্যাল সিটি’ প্রতিষ্ঠার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

Thank you for reading this post, don't forget to subscribe!

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালের সহযোগিতায় বাংলাদেশে আন্তর্জাতিক মানের সমন্বিত স্বাস্থ্যসেবা ও চিকিৎসাশিক্ষা প্রতিষ্ঠান ‘ন্যাশনাল ইউনিভার্সিটি মেডিক্যাল সিটি’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় আধুনিক হাসপাতাল, মেডিক্যাল কলেজ ও নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে।

এ লক্ষ্যে নিউইয়র্কের ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালের পরিচালক ড. মুজিবুর আর. মজুমদারের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

শুক্রবার (১৪ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার (১১ নভেম্বর) নিউইয়র্কের ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশে আন্তর্জাতিক মানের আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং দক্ষ চিকিৎসক ও নার্স তৈরির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়। প্রস্তাবিত মেডিক্যাল সিটিতে উন্নত চিকিৎসাসেবার পাশাপাশি আধুনিক চিকিৎসাশিক্ষা ও নার্সিং প্রশিক্ষণের সুযোগ রাখার পরিকল্পনা তুলে ধরা হয়।

প্রকল্পটির প্রাথমিক রূপরেখা উপস্থাপন করেন ড. মুজিবুর আর. মজুমদার। তিনি একটি সমন্বিত স্বাস্থ্যসেবা ও শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে মেডিক্যাল সিটি গড়ে তোলার পরিকল্পনার কথা জানান।

বৈঠকের আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালের বিভিন্ন বিভাগ ও চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের আধুনিক চিকিৎসা অবকাঠামো, প্রযুক্তিগত সুবিধা, চিকিৎসাসেবা পরিচালনা এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা নেন তিনি।

প্রকল্পটি বাস্তবায়নে অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ ও ড. মুজিবুর আর. মজুমদার পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এ ছাড়া প্রকল্পের পরিকল্পনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থাপন এবং বাস্তবায়নে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা ও সমর্থন পাওয়ার বিষয়েও আলোচনা হয়।

উল্লেখ্য, ড. মুজিবুর আর. মজুমদার যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং বিএনপি চেয়ারপারসনের সাবেক পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা। পরিদর্শন ও বৈঠককালে আরও উপস্থিত ছিলেন এএসএএএল-এর সভাপতি ও ন্যাশনাল ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি মোহাম্মদ করিম চৌধুরী এবং যুক্তরাষ্ট্র বিএনপির নেতা মোতাহার হোসেন।

আরও পড়ুন:

আরো পড়ুন
শেখ হাসিনাকে – শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার, ফেরাতে হবে বন্দি বিনিময়
আরো পড়ুন
বিআরটিএ মটর যানৃ
আরো পড়ুন
কুয়াকাটায় বেড়াতে গিয়ে প্রাণ গেল মেডিকেল শিক্ষার্থীর
আরো পড়ুন
Officer Greets Cheering Crowd
আরো পড়ুন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
আরো পড়ুন
Nationallaborforce 50cf30 720x405 1
Scroll to Top