আজকের দিন-তারিখ
  • ()
কর্মকর্তা কর্মচারীর – ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর আন্দোলনে উত্তাল জাতীয় বিশ্ববিদ্যালয়, তিন দিন

৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর আন্দোলনে উত্তাল জাতীয় বিশ্ববিদ্যালয়, তিন দিন অফিস বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

উচ্চ আদালতের নির্দেশে চাকরি ফিরে পাওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা, পদোন্নতি এবং বিদ্যমান পে-স্কেল অনুযায়ী বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে উত্তাল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। আন্দোলনকারীরা দিনভর উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা তিন দিন বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্য তাঁর দপ্তরে অবরুদ্ধ ছিলেন। পরে রাত ১০টায় অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভায় তিন দিন অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। সভার সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং অধ্যক্ষ সম্মিলন-সংক্রান্ত কার্যক্রম এ সিদ্ধান্তের আওতামুক্ত থাকবে।

দিনভর উত্তপ্ত ছিল ক্যাম্পাস

সোমবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও সমাবেশ করেন আন্দোলনকারীরা। এ সময় তাঁরা উপাচার্যের সঙ্গে বৈঠকও করেন। পরে আন্দোলনকারীরা ক্যাম্পাসের ফটক বন্ধ করে দিলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম কার্যত বন্ধ হয়ে পড়ে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় বাস্তবায়নের দাবিতে আয়োজিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন অপ্রয়োজনীয় খাতে কোটি কোটি টাকা ব্যয় করছে। সংস্কারের নামে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ও টেকসই ভবনের কাঠামো পরিবর্তন করে ঐতিহ্য নষ্ট করা হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।

আন্দোলনকারীদের ভাষ্য, বিভিন্ন প্রকল্প ও খাতে বিপুল অর্থ ব্যয় করা হলেও দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর ন্যায্য পাওনা পরিশোধে প্রশাসনের কার্যকর উদ্যোগ নেই।

অধিকারবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের দাবি আদায়ে গঠিত কমিটির আহ্বায়ক মো. নাজিম উদ্দীন শিশিমের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের তথ্য ও সেবা সরবরাহ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. মিয়া হোসেন রানা, কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আফজাল হোসেন, অতিরিক্ত কলেজ পরিদর্শক মো. অহিদুজ্জামান নান্নু, ডেপুটি রেজিস্ট্রার হেলাল উদ্দিন, তৌফিক আজিজ চৌধুরী জিয়া, মো. খুরশিদ আলম, মো. আমির হোসেন ও সহকারী পরিচালক মো. সাহাবুদ্দিন। সভা সঞ্চালনা করেন মো. আকরাম হোসেন।

আরও পড়ুন:

আরো পড়ুন
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মাঠে বিজিবির ১৫০ ও পুলিশের ১ হাজার ৩৫০ সদস্য
আরো পড়ুন
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যে জামায়াতের শতভাগ সমর্থন, সংসদে শফিকুর রহমান
আরো পড়ুন
যুক্তরাষ্ট্রের হাসপাতালের সহযোগিতায় দেশে ‘মেডিক্যাল সিটি’ প্রতিষ্ঠার উদ্যোগ
আরো পড়ুন
শেখ হাসিনাকে – শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার, ফেরাতে হবে বন্দি বিনিময়
আরো পড়ুন
বিআরটিএ মটর যানৃ
আরো পড়ুন
কুয়াকাটায় বেড়াতে গিয়ে প্রাণ গেল মেডিকেল শিক্ষার্থীর
আরো পড়ুন
Scroll to Top