আজকের দিন-তারিখ
  • ()
1794869458 D5a42a3502f6d8f1465e1fa1b939a4dd

রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের ৩ হাজার ১২৫ প্রকল্প অচল, আটকে ৩৮ হাজার কোটি টাকার বেশি

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের অর্থায়নে পরিচালিত ৩ হাজার ১২৫টি প্রকল্প অচল হয়ে পড়েছে। এসব প্রকল্পে ব্যাংকগুলোর পাওনা দাঁড়িয়েছে ৩৮ হাজার ৫২৭ কোটি ৫৪ লাখ টাকা। প্রকল্প ঋণ হিসেবে বিতরণ করা মোট ৬৫ হাজার ১৯১ কোটি ৬১ লাখ টাকার বিপরীতে এখন পর্যন্ত আদায় হয়েছে ২৫ হাজার ২৩৭ কোটি ৬৯ লাখ টাকা।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, অচল প্রকল্পের সংখ্যায় শীর্ষে রয়েছে সোনালী ব্যাংক। ব্যাংকটির ২ হাজার ১৩৪টি প্রকল্প অচল হয়ে পড়েছে। এসব প্রকল্পে পাওনা ৭ হাজার ৬৫১ কোটি টাকা। প্রকল্প ঋণ হিসেবে ব্যাংকটি বিতরণ করেছে ১১ হাজার ৭১৪ কোটি ২০ লাখ টাকা। এর মধ্যে আদায় হয়েছে ১ হাজার ৭৯৬ কোটি ৭০ লাখ টাকা।

জনতা ব্যাংকের ৬৩টি অচল প্রকল্পে পাওনা ৩ হাজার ৫৫৫ কোটি ৮৩ লাখ টাকা। ব্যাংকটি ৫ হাজার ৬৫ কোটি ৭৩ লাখ টাকা ঋণ বিতরণ করলেও আদায় হয়েছে ৬৪৮ কোটি ১৭ লাখ টাকা।

অগ্রণী ব্যাংকের ৪১১টি প্রকল্প অচল রয়েছে। এসব প্রকল্পে ব্যাংকটির পাওনা ১৩ হাজার ১৪৩ কোটি ৬০ লাখ টাকা। ব্যাংকটি বিতরণ করেছে ১৩ হাজার ৮১১ কোটি ৪৮ লাখ টাকা, যার মধ্যে আদায় হয়েছে ২ হাজার ৫৭১ কোটি ৯০ লাখ টাকা।

রূপালী ব্যাংকের ১১৬টি অচল প্রকল্পে পাওনা ১০ হাজার ১০৬ কোটি টাকা। ব্যাংকটি প্রকল্প ঋণ হিসেবে বিতরণ করেছে ৩০ হাজার ৭১ কোটি টাকা। এর মধ্যে আদায় হয়েছে ১৮ হাজার কোটি টাকা।

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ২৩২টি অচল প্রকল্পে পাওনা ১ হাজার ৪০৬ কোটি ৩৩ লাখ টাকা। ব্যাংকটি ১ হাজার ৪৪৩ কোটি ৮৮ লাখ টাকা বিতরণ করেছে। এর মধ্যে আদায় হয়েছে ১ হাজার ২৮৪ কোটি ২৭ লাখ টাকা।

এ ছাড়া বেসিক ব্যাংকের ১৬৯টি অচল প্রকল্পে পাওনা ২ হাজার ৬৬৪ কোটি ৭৮ লাখ টাকা। ব্যাংকটি ৩ হাজার ৮৫ কোটি ৩২ লাখ টাকা ঋণ বিতরণ করেছে। এর মধ্যে আদায় হয়েছে ৯৩৬ কোটি ৬৫ লাখ টাকা।

ঋণ আদায়ে সরকারের উদ্যোগ

ঋণ আদায় জোরদারে সরকারের নেওয়া উদ্যোগ সম্পর্কে অর্থমন্ত্রী জানান, বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সার্কুলারের মাধ্যমে গ্রাহকদের ঋণ পুনঃতফসিল ও পুনর্গঠনের সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি এককালীন বিশেষ প্রস্থান সুবিধা, বন্ধ শিল্প ও সেবা খাতের জন্য সহায়ক প্রাক্‌-অর্থায়ন ও পুনঃঅর্থায়ন স্কিম এবং ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের ব্যবসা ও আর্থিক ব্যবস্থা পুনর্গঠনে নীতিসহায়তার ব্যবস্থা করা হয়েছে।

সূত্র: বাংলানিউজ টিম

আরও পড়ুন:

আরো পড়ুন
কর্মকর্তা কর্মচারীর – ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর আন্দোলনে উত্তাল জাতীয় বিশ্ববিদ্যালয়, তিন দিন
আরো পড়ুন
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মাঠে বিজিবির ১৫০ ও পুলিশের ১ হাজার ৩৫০ সদস্য
আরো পড়ুন
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যে জামায়াতের শতভাগ সমর্থন, সংসদে শফিকুর রহমান
আরো পড়ুন
যুক্তরাষ্ট্রের হাসপাতালের সহযোগিতায় দেশে ‘মেডিক্যাল সিটি’ প্রতিষ্ঠার উদ্যোগ
আরো পড়ুন
শেখ হাসিনাকে – শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার, ফেরাতে হবে বন্দি বিনিময়
আরো পড়ুন
বিআরটিএ মটর যানৃ
আরো পড়ুন
Scroll to Top