মিশিগানে ইতিহাস

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হলেন আল-সাইদ

আন্তর্জাতিক ডেস্ক

Thank you for reading this post, don't forget to subscribe!

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল আল-সাইদ। রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে দুই লাখের বেশি ভোটের ব্যবধানে হারিয়ে সিনেটর নির্বাচিত হয়েছেন তিনি। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে সিনেটে যাওয়ার গৌরব অর্জন করলেন আল-সাইদ।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মিসরীয় বংশোদ্ভূত আবদুল আল-সাইদ গত নভেম্বরে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন নিশ্চিত করেছিলেন। নির্বাচনী প্রচারণায় তাঁর মুসলিম পরিচয়, ইসরায়েল ইস্যুতে অবস্থান এবং প্রগতিশীল নীতিকে কেন্দ্র করে নানা সমালোচনা ও বিরোধিতার মুখে পড়তে হয় তাঁকে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকান দলের শীর্ষস্থানীয় নেতারা আল-সাইদের রাজনৈতিক অবস্থান ও নীতির সমালোচনা করে প্রচারণা চালান। তাঁদের দাবি ছিল, তাঁর নীতিগুলো বিভিন্ন সম্প্রদায়ের জন্য ঝুঁকি তৈরি করতে পারে এবং মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিতে পারে।

তবে এসব প্রচারণা মিশিগানের ভোটারদের সমর্থন আদায়ে ব্যর্থ হয়েছে। শেষ পর্যন্ত বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টি করেছেন আবদুল আল-সাইদ।

সূত্র: আল-জাজিরা।

আরও পড়ুন:

আরো পড়ুন
যুক্তরাষ্ট্রের সহায়তা
কেনিয়া যুক্তরাষ্ট্র
4994
আরো পড়ুন
IMG_20251214_140501
আরো পড়ুন
সবচেয়ে বেশি হীরা উত্তোলন করা দেশগুলো
আরো পড়ুন
ট্রাম্প-পুতিন বৈঠক
আরো পড়ুন
Scroll to Top