আজকের দিন-তারিখ
  • ()

শৈলকুপায় সাহিত্যচর্চা ও সৃজনশীলতা বিকাশে ‘খবরের কাগজ বন্ধুজন’-এর সাহিত্যসভা

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহের শৈলকুপায় সাহিত্যচর্চা, সৃজনশীলতা ও সুস্থ সাংস্কৃতিক পরিবেশ বিকাশের প্রত্যয়ে ‘খবরের কাগজ বন্ধুজন’-এর উদ্যোগে সাহিত্যসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে শৈলকুপা পৌর শহরের পান্না খান মার্কেটের দোতলায় অবস্থিত ‘পথ শিল্পাঙ্গন’ কার্যালয়ে এ সাহিত্যসভার আয়োজন করা হয়।

‘খবরের কাগজ বন্ধুজন’ শৈলকুপার সদস্য সচিব ও শিক্ষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন দৈনিক খবরের কাগজের শৈলকুপা প্রতিনিধি আলমগীর অরণ্য। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল জলিল জোয়ার্দার। বিশেষ অতিথি ছিলেন কবি রণভী শের, লেখক ও প্রকৌশলী জুয়েল হাসান এবং শিক্ষক প্রভাস বিশ্বাস।

অনুষ্ঠানের শুরুতে সাহিত্য, সংস্কৃতি ও সমাজ গঠনে সাহিত্যচর্চার গুরুত্ব নিয়ে আলোচনা করেন অতিথিরা। বক্তারা বলেন, সাহিত্য শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং সমাজের চিন্তা-চেতনা, মননশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশের অন্যতম শক্তিশালী হাতিয়ার। নতুন প্রজন্মের মধ্যে নৈতিক মূল্যবোধ, সৃজনশীলতা ও সুস্থ সাংস্কৃতিক চর্চা ধরে রাখতে সাহিত্যচর্চার বিকল্প নেই।

তারা আরও বলেন, শৈলকুপার মতো মফস্বল এলাকায় এ ধরনের সাহিত্য আয়োজন নতুন লেখক, কবি ও সংস্কৃতিকর্মীদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করবে। পাশাপাশি স্থানীয় সাহিত্য-সংস্কৃতির চর্চাকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনা পর্ব শেষে শুরু হয় প্রাণবন্ত সাহিত্য আড্ডা। এতে আমন্ত্রিত কবি ও সাহিত্যপ্রেমীরা নিজেদের সৃষ্টিশীল ভাবনা তুলে ধরেন। পাশাপাশি স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন অংশগ্রহণকারীরা।

কবিতা পাঠ ও আবৃত্তিতে অংশ নেন কবি রণভী শের, জুয়েল হাসান, আলমগীর অরণ্য, রাজিব মোস্তাফিজ, আসাদুজ্জামান ও জিসান হাসান।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সাহিত্য সংগঠনের প্রতিনিধি, সংস্কৃতিকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে শৈলকুপায় নিয়মিত সাহিত্যসভা আয়োজন, সাহিত্যচর্চার প্রসার এবং পাঠাগারভিত্তিক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজক ও উপস্থিত অতিথিরা।

আরও পড়ুন:

আরো পড়ুন
ঝিনাইদহে পাওনা টাকা নিয়ে কৃষককে কুপিয়ে হত্যা
আরো পড়ুন
ঝিনাইদহে পূজার চাঁদা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
আরো পড়ুন
নওয়াপাড়া থেকে পাচারের পথে ৪২০ বস্তা টিএসপি সার জব্দ, চালানে ট্রান্সপোর্ট এজেন্সির নাম
আরো পড়ুন
মহেশপুর সীমান্তে – মহেশপুর সীমান্তে ৬ জন বাংলাদেশি আটক, মদ জব্দ
আরো পড়ুন
বীরশ্রেষ্ঠ হামিদুরের – বীরশ্রেষ্ঠ হামিদুরের গ্রামের সড়ক সংস্কার শুরুই করেননি ঠিকাদার, চুক্তি
আরো পড়ুন
প্রশাসনের মধ্যস্থতায় সমঝোতা, স্থগিত বিএনপির কর্মসূচি; অনুষ্ঠিত হবে আমির হামজার মাহফিল
আরো পড়ুন
Scroll to Top