কালীগঞ্জে বিএনপির র‍্যালিতে ওসির অংশগ্রহণের অভিযোগ, জামায়াতের নিন্দা ও প্রত্যাহারের দাবি

পোশাক পরে কালীগঞ্জ বিএনপির র‍্যালিতে ওসির অংশগ্রহণে জামায়াতের নিন্দা ও প্রত্যাহারের দাবি

কালীগঞ্জ প্রতিনিধি

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির র‍্যালিতে দলীয় ব্যানার হাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলীর অংশগ্রহণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখা। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট ওসিকে কালীগঞ্জ থানা থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটি।

ওসি জুলফিকার আলী – ওসি জুলফিকার আলীর র‍্যালি অংশগ্রহণে জামায়াতের নিন্দা

রোববার (৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের নেতারা এ দাবি জানান। বিবৃতিতে বলা হয়, গত ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত র‍্যালিতে দলীয় ব্যানার হাতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে থানার ওসি জুলফিকার আলীকে অংশ নিতে দেখা গেছে। একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার রাজনৈতিক দলের কর্মসূচিতে এ ধরনের দৃশ্যমান উপস্থিতি গভীরভাবে উদ্বেগজনক ও হতাশাজনক।

বিবৃতিতে আরও বলা হয়, প্রজাতন্ত্রের একজন দায়িত্বশীল কর্মচারী হিসেবে পুলিশ কর্মকর্তাদের দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের প্রতি সমান আচরণ এবং রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখা সাংবিধানিক ও পেশাগত দায়িত্ব। কোনো রাজনৈতিক দলের ব্যানার বহন করে কিংবা দলীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়ে একজন পুলিশ কর্মকর্তা তাঁর নিরপেক্ষতার অবস্থান প্রশ্নবিদ্ধ করতে পারেন না। এ ধরনের ঘটনা প্রশাসনের নিরপেক্ষতা ও জনআস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোকে দলীয় প্রভাবমুক্ত রেখে আইনের শাসন ও পেশাদারত্ব নিশ্চিত করা জরুরি।

বিবৃতিতে স্বাক্ষর করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মো.লুৎফর রহমান এবং আমির মো.আব্দুল হক। তাঁরা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং ওসি জুলফিকার আলীকে কালীগঞ্জ থানা থেকে প্রত্যাহারের দাবি জানান।

আরও পড়ুন:

আরো পড়ুন
New Project 7 20261110011228
আরো পড়ুন
মহেশপুর আইনশৃঙ্খলা কমিটি – মহেশপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা: নিরাপত্তা ও অপরাধ দমনে আলোচনা
আরো পড়ুন
শৈলকুপায় শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে আওয়ামী লীগের পোস্টারিং
আরো পড়ুন
কালীগঞ্জে চার প্রতিবন্ধী – কালীগঞ্জে চার প্রতিবন্ধী মানুষের নিদারুণ জীবনসংগ্রাম, প্রয়োজন
আরো পড়ুন
ঝিনাইদহে ৫৫তম জাতীয় সমবায় দিবস – ঝিনাইদহে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপনে র‍্যালি ও সমবায় মেলা
আরো পড়ুন
Img 20261108 Wa0000
আরো পড়ুন
Scroll to Top