শৈলকুপা উপজেলা স্বাস্থ্যকম্পেলেক্স

শৈলকুপায় ঋণের কিস্তি নিয়ে দাম্পত্য কলহ, গৃহবধূর মৃত্যু

শৈলকুপা প্রতিনিধি:

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহের শৈলকুপায় এনজিওর ঋণের কিস্তি পরিশোধ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের জেরে বিষপানে রহিমা বেগম (নাম) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত রহিমা বেগম শৈলকুপা উপজেলার ছোটধলহরা গ্রামের মানিক হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, এনজিওর ঋণের কিস্তি পরিশোধ নিয়ে রোববার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। এর পরিপ্রেক্ষিতে রহিমা বেগম বিষপানে অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাতে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, রহিমা বেগম নামে এক গৃহবধূ বিষপানের পর কুষ্টিয়া হাসপাতালে মারা গেছেন বলে তিনি শুনেছেন। ঘটনাটি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন:

আরো পড়ুন
রোড অ্যাক্সিডেন্ট ঝিনেদার কাগজ
আরো পড়ুন
কালীগঞ্জে বিএনপির র‍্যালিতে ওসির অংশগ্রহণের অভিযোগ, জামায়াতের নিন্দা ও প্রত্যাহারের দাবি
আরো পড়ুন
New Project 7 20261110011228
আরো পড়ুন
মহেশপুর আইনশৃঙ্খলা কমিটি – মহেশপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা: নিরাপত্তা ও অপরাধ দমনে আলোচনা
আরো পড়ুন
শৈলকুপায় শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে আওয়ামী লীগের পোস্টারিং
আরো পড়ুন
কালীগঞ্জে চার প্রতিবন্ধী – কালীগঞ্জে চার প্রতিবন্ধী মানুষের নিদারুণ জীবনসংগ্রাম, প্রয়োজন
আরো পড়ুন
Scroll to Top