/ Nov 13, 2026
নওয়াপাড়া থেকে পাচারের পথে ৪২০ বস্তা টিএসপি সার জব্দ, চালানে ট্রান্সপোর্ট এজেন্সির নাম

নওয়াপাড়া থেকে পাচারের পথে ৪২০ বস্তা টিএসপি সার জব্দ, চালানে ট্রান্সপোর্ট এজেন্সির নাম

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

Thank you for reading this post, don't forget to subscribe!

যশোরের নওয়াপাড়া থেকে ৪২০ বস্তা টিএসপি সার নিয়ে কুষ্টিয়ার উদ্দেশে যাওয়ার পথে ঝিনাইদহে একটি ট্রাক আটক করা হয়েছে। ট্রাকটিতে থাকা সারের সঙ্গে মেসার্স ফারিয়া ট্রান্সপোর্ট এজেন্সির একটি চালান পাওয়া গেছে। চালানে প্রতিষ্ঠানটির ঠিকানা উল্লেখ রয়েছে নওয়াপাড়া, অভয়নগর, যশোর।

গত মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ক্যাডেট কলেজ এলাকায় ট্রাকটি আটক করেন স্থানীয় লোকজন। ট্রাকটির নম্বর রাজবাড়ী-ট-১১-০১৪১। এতে ৪২০ বস্তা টিএসপি (বিএডিসি) সার ছিল। ট্রাকটির মালিক শৈলকুপার কাতলাগাড়ি এলাকার খুচরা সার ব্যবসায়ী শোভন মিয়া।

ট্রাক আটকের পর মালিক বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরে মেসার্স ফারিয়া ট্রান্সপোর্ট এজেন্সির নামে একটি চালান দেখানো হয়। চালানে ৪২০ বস্তা টিএসপি সারের বিবরণ রয়েছে। তবে চালানে দেওয়া মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলে আবু তৈয়ব নামে এক ব্যক্তি জানান, তিনি দিনাজপুরের বাসিন্দা এবং সার ব্যবসার সঙ্গে যুক্ত নন।

সাংবাদিকদের ধারণ করা ভিডিওতে ট্রাক মালিক শোভন মিয়া জানান, যশোরের নওয়াপাড়া ঘাট থেকে বাড়তি দামে সার কিনে ঝিনাইদহ ও কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। এক বস্তা সার ১ হাজার ৩০০ টাকায় কিনে ১ হাজার ৭০০ টাকায় বিক্রি করা হয় বলেও তিনি জানান। পরিবহনের পথে বিভিন্ন স্থানে টাকা দিতে হয় বলে ভিডিওতে স্বীকার করেন তিনি।

ট্রাক মালিকের এই বক্তব্য এবং উদ্ধার হওয়া চালান সারটির উৎস ও পরিবহনব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছে।

প্রত্যক্ষদর্শী সাজ্জাদুল হক মিলন জানান, ট্রাক আটকের পর প্রশাসনকে খবর দেওয়া হলেও প্রায় দুই ঘণ্টা পর কৃষি বিভাগের লোকজন ঘটনাস্থলে আসেন। ঘটনার পরও মামলা না হওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেন।

কুষ্টিয়া বাফার গোডাউনের ইনচার্জ গাউস হোসাইন জানান, কুষ্টিয়া বাফার গোডাউনে টিএসপি সার আসার কথা নয়। সেখানে মূলত ইউরিয়া সার সংরক্ষণ করা হয়। টিএসপি সারের বাফার গোডাউন রয়েছে মাগুরা শহরে।

ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান বলেন, আটক সারটির কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। বৈধ কাগজপত্র পাওয়া না গেলে সার সরকারি হেফাজতে নেওয়া হবে।

ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার বলেন, সারসহ ট্রাকটি থানায় রাখা হয়েছে এবং মালিককে কাগজপত্র দেখানোর জন্য সময় দেওয়া হয়েছে। খুলনা বিএডিসি জানিয়েছে, সারটি খুলনা থেকে ফরিদপুরে যাওয়ার কথা ছিল। কিন্তু সেটি ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ায় যাচ্ছিল কেন, তা খতিয়ে দেখা হচ্ছে। নির্ধারিত সময়ে বৈধ কাগজ দেখাতে না পারলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে ঝিনাইদহ ফোরামের সভাপতি অধ্যাপক (অব.) মহব্বত হোসেন টিপু বলেন, কৃত্রিম সার সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এতে কৃষক ক্ষতিগ্রস্ত হন এবং সরকার বিব্রতকর পরিস্থিতিতে পড়ে।

আরও পড়ুন:

আরো পড়ুন
ঝিনাইদহ সীমান্তে ৬ জন বাংলাদেশি আটক – ঝিনাইদহ সীমান্তে ৬ জন বাংলাদেশি আটক, মদ জব্দ
আরো পড়ুন
বীরশ্রেষ্ঠ হামিদুরের – বীরশ্রেষ্ঠ হামিদুরের গ্রামের সড়ক সংস্কার শুরুই করেননি ঠিকাদার, চুক্তি
আরো পড়ুন
প্রশাসনের মধ্যস্থতায় সমঝোতা, স্থগিত বিএনপির কর্মসূচি; অনুষ্ঠিত হবে আমির হামজার মাহফিল
আরো পড়ুন
কোটচাঁদপুর সন্ত্রাসবিরোধী – কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইন মামলায় চারজন গ্রেপ্তার (2)
আরো পড়ুন
Kaligonj Jhenaidah Photo 1 6af5e3135d4c3
আরো পড়ুন
কালীগঞ্জে ক্লিনিকে হামলার ঘটনায় জামায়াতকে জড়িয়ে একপক্ষের অভিযোগ, পাল্টা বক্তব্যে ভিন্ন দাবি
আরো পড়ুন
Scroll to Top