/ Nov 12, 2026
বীরশ্রেষ্ঠ হামিদুরের – বীরশ্রেষ্ঠ হামিদুরের গ্রামের সড়ক সংস্কার শুরুই করেননি ঠিকাদার, চুক্তি

বীরশ্রেষ্ঠ হামিদুরের গ্রামের সড়ক সংস্কার শুরুই করেননি ঠিকাদার, চুক্তি বাতিল

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

Thank you for reading this post, don't forget to subscribe!

বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমানের গ্রামের একটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের কাজ পেয়েও নির্ধারিত সময়ে শুরু করেননি ঠিকাদার। কার্যাদেশের মেয়াদ শেষ হওয়ার পরও কাজ না করায় শেষ পর্যন্ত ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিল করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। বর্তমানে সড়কটি সংস্কারের জন্য নতুন করে দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে।

এদিকে দীর্ঘ চার বছরের বেশি সময় ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে প্রায় চার কিলোমিটার সড়ক। এতে ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার অন্তত ২০ গ্রামের কয়েক লাখ মানুষ প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন। দ্রুত সংস্কারকাজ শুরুর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বীরশ্রেষ্ঠ হামিদুরের গ্রামের সড়ক সংস্কার শুরুই করেননি ঠিকাদার, চুক্তি বাতিল

মহেশপুর উপজেলার খর্দ খালিশপুর গ্রামে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের বাড়ি। গ্রামটির গুরুত্বপূর্ণ সড়কটির বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। বৃষ্টি হলেই গর্তগুলোতে পানি জমে চলাচলে চরম সমস্যা দেখা দেয়। ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে ভ্যান, ইজিবাইক, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনকে।

সড়কটি মহেশপুর উপজেলার এসবিকে ও সাব্দালপুর ইউনিয়নের পাশাপাশি চুয়াডাঙ্গার আন্দুলবাড়িয়া ও রায়পুর ইউনিয়নের মানুষের যাতায়াতের অন্যতম পথ। প্রতিদিন এ পথে চলাচল করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, ব্যবসায়ী, রোগী ও সাধারণ যাত্রীরা। বিশেষ করে জরুরি রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে দুর্ভোগ আরও বেড়ে যায়।

এলজিইডি সূত্রে জানা গেছে, জনদুর্ভোগ কমাতে গত বছরের ২৪ সেপ্টেম্বর সড়কটি সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়। কাজটি পান ঠিকাদার রফিকুল ইসলাম। তবে কার্যাদেশ পাওয়ার পরও তিনি নানা অজুহাতে কাজ শুরু করতে বিলম্ব করেন। গত ১৩ এপ্রিল নির্ধারিত মেয়াদ শেষ হলেও বাস্তবে সংস্কারকাজের কোনো অগ্রগতি হয়নি। পরে তাঁর সঙ্গে চুক্তি বাতিল করা হয়।

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা মোস্তাফিজুর রহমান বলেন, চার-পাঁচ বছর ধরে সড়কটির অবস্থা অত্যন্ত খারাপ। সংস্কারের জন্য দরপত্র হয়েছে এবং ঠিকাদার কাজ পেয়েছেন বলে শুনেছিলেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও কাজ শুরু হয়নি।

স্থানীয় কলেজশিক্ষক শামিম হোসেন বলেন, প্রতিদিন হাজার হাজার মানুষ সড়কটি ব্যবহার করেন। খানাখন্দের কারণে প্রায়ই যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে। বিশেষ করে অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়ার সময় নানা সমস্যায় পড়তে হয়।

স্থানীয় বাসিন্দা জিয়াউর রহমান বলেন, সড়কটির বেহাল অবস্থায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের দুর্ভোগ সবচেয়ে বেশি। দ্রুত সংস্কারকাজ শুরু করা প্রয়োজন।

অভিযোগের বিষয়ে জানতে ঠিকাদার রফিকুল ইসলামের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।

মহেশপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. আজিজুল হক বলেন, নির্ধারিত সময়ে কাজ শুরু না করায় সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সড়কটি সংস্কারের জন্য নতুন করে দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে। প্রক্রিয়া সম্পন্ন হলে কাজ শুরু করা সম্ভব হবে। প্রায় চার কিলোমিটার সড়ক সংস্কারে ব্যয় ধরা হয়েছে ৭৬ লাখ টাকা।

তবে নতুন দরপত্রের প্রক্রিয়া শেষ করে কবে নাগাদ সংস্কারকাজ শুরু হবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। ফলে গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে চলাচলকারী কয়েক লাখ মানুষের দুর্ভোগ কবে কমবে, সেই অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুন:

আরো পড়ুন
প্রশাসনের মধ্যস্থতায় সমঝোতা, স্থগিত বিএনপির কর্মসূচি; অনুষ্ঠিত হবে আমির হামজার মাহফিল
আরো পড়ুন
কোটচাঁদপুর সন্ত্রাসবিরোধী – কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইন মামলায় চারজন গ্রেপ্তার (2)
আরো পড়ুন
Kaligonj Jhenaidah Photo 1 6af5e3135d4c3
আরো পড়ুন
Image 348577 1794356476
আরো পড়ুন
কালীগঞ্জে সাইফুল ইসলাম ফিরোজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন 
আরো পড়ুন
ঝিনাইদহে নাশকতাবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫০
আরো পড়ুন
Scroll to Top