/ Nov 12, 2026
প্রশাসনের মধ্যস্থতায় সমঝোতা, স্থগিত বিএনপির কর্মসূচি; অনুষ্ঠিত হবে আমির হামজার মাহফিল

কালীগঞ্জ প্রশাসনের মধ্যস্থতায় স্থগিত বিএনপির কর্মসূচি; অনুষ্ঠিত হবে আমির হামজার মাহফিল

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে আমির হামজার তাফসিরুল কুরআন মাহফিল আয়োজন নিয়ে সৃষ্ট বিরোধের অবসান হয়েছে। প্রশাসনের মধ্যস্থতায় বিএনপি ও জামায়াত নেতাদের বৈঠকের পর সমঝোতা হয়েছে। এতে বিএনপির ঘোষিত কর্মসূচি স্থগিত এবং আমির হামজার মাহফিল যথারীতি আয়োজনের সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে যুব জামায়াতের সভাপতি মো. মনিরুজ্জামান মিঠু তাঁর ফেসবুক পেজে একটি ছবি ও স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

ছবিতে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব, উপজেলা জামায়াতের আমির মো. আব্দুল হক, সেক্রেটারি মো. লুৎফর রহমান এবং উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের দেখা যায়।

এর আগে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে শুক্রবার (১৩ নভেম্বর) ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল আয়োজনের ঘোষণা দেওয়া হয়। এতে প্রধান বক্তা হিসেবে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার উপস্থিত থাকার কথা রয়েছে।

তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা উল্লেখ করে জেলা প্রশাসন মাহফিল আয়োজনের অনুমতি দেয়নি। একই স্থানে ‘সচেতন কালীগঞ্জবাসী’র ব্যানারে মাদকবিরোধী সমাবেশের ঘোষণায় পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়।

পরবর্তী সময়ে প্রশাসনের মধ্যস্থতায় বিএনপি ও জামায়াত নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর সমঝোতার ভিত্তিতে বিএনপির কর্মসূচি স্থগিত এবং মাহফিল আয়োজনের সিদ্ধান্ত আসে বলে ফেসবুক পোস্টে জানানো হয়েছে।

আরো পড়ুন
কোটচাঁদপুর সন্ত্রাসবিরোধী – কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইন মামলায় চারজন গ্রেপ্তার (2)
আরো পড়ুন
Kaligonj Jhenaidah Photo 1 6af5e3135d4c3
আরো পড়ুন
Image 348577 1794356476
আরো পড়ুন
কালীগঞ্জে সাইফুল ইসলাম ফিরোজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন 
আরো পড়ুন
ঝিনাইদহে নাশকতাবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫০
আরো পড়ুন
মাগুরা-ঝিনাইদহ হয়ে দর্শনা-পোড়াদহ রেলসংযোগের উদ্যোগ, ব্যয় ১০ কোটি টাকা
আরো পড়ুন
Scroll to Top