/ Nov 13, 2026
ঝিনাইদহে পূজার চাঁদা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

ঝিনাইদহে পূজার চাঁদা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

ঝিনাইদহ প্রতিনিধি

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহ সদর উপজেলার আসাননগর গ্রামে দুর্গাপূজার চাঁদা তোলাকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের আসাননগর গ্রামের দুর্গামন্দিরের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন—রনজিৎ সেন, রিপন বিশ্বাস, চয়ন ও দিপ্ত বিশ্বাস। তাঁদের সবার বাড়ি আসাননগর গ্রামে। আহতদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদ্য শেষ হওয়া দুর্গাপূজার আনুষ্ঠানিকতা উপলক্ষে চাঁদা সংগ্রহকে কেন্দ্র করে গ্রামের সেন ও বিশ্বাস পরিবারের লোকজনের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে কথা-কাটাকাটি ও উত্তেজনা চলছিল। এর পাশাপাশি জমিজমা সংক্রান্ত বিরোধও ছিল বলে জানা গেছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে আসাননগর গ্রামের দুর্গামন্দিরের সামনে দুই পক্ষের কয়েকজন যুবক ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ চন্দ্র মজুমদার জানান, দুর্গাপূজার চাঁদা সংগ্রহকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। থানায় লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন:

আরো পড়ুন
নওয়াপাড়া থেকে পাচারের পথে ৪২০ বস্তা টিএসপি সার জব্দ, চালানে ট্রান্সপোর্ট এজেন্সির নাম
আরো পড়ুন
মহেশপুর সীমান্তে – মহেশপুর সীমান্তে ৬ জন বাংলাদেশি আটক, মদ জব্দ
আরো পড়ুন
বীরশ্রেষ্ঠ হামিদুরের – বীরশ্রেষ্ঠ হামিদুরের গ্রামের সড়ক সংস্কার শুরুই করেননি ঠিকাদার, চুক্তি
আরো পড়ুন
প্রশাসনের মধ্যস্থতায় সমঝোতা, স্থগিত বিএনপির কর্মসূচি; অনুষ্ঠিত হবে আমির হামজার মাহফিল
আরো পড়ুন
Jpg 25
আরো পড়ুন
Kaligonj Jhenaidah Photo 1 6af5e3135d4c3
আরো পড়ুন
Scroll to Top