মহেশপুর হাজার – মহেশপুরে ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় সিরাপ জব্দ, আটক ১

মহেশপুরে ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় সিরাপ জব্দ, আটক ১

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহের মহেশপুরে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় স্কার্ফ সিরাপসহ একটি প্রাইভেট কার জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় গাড়ির চালক ইমরান (২২) নামের এক যুবককে আটক করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টা ১৫ মিনিটের দিকে মহেশপুর উপজেলার সীমান্তবর্তী যাদবপুর থেকে মহেশপুরগামী সড়কের বগা এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান-সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা-৬ (সিপিসি-২, ঝিনাইদহ)-এর একটি দল ওই এলাকায় তল্লাশিচৌকি বসায়। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হয়। গাড়ির ভেতর থেকে ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় স্কার্ফ সিরাপ ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে সিরাপ পরিবহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করে চালককে আটক করা হয়।

আটক ইমরান বরগুনার আমতলী থানার কচুপাতরা গ্রামের আব্দুর রহিমের ছেলে।

অভিযান-সংশ্লিষ্ট সূত্রের দাবি, জব্দ করা সিরাপের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৭২ হাজার ৪০০ টাকা। উদ্ধার করা মোবাইল ফোনের মূল্য প্রায় ২ হাজার ৫০০ টাকা। তবে প্রাইভেট কারটির মূল্য তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানান, আটক ব্যক্তি ও জব্দ করা মালামাল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট বাহিনীর পক্ষ থেকে থানায় একটি মামলা করা হয়েছে।

আরও পড়ুন:

আরো পড়ুন
জমি নিয়ে বিরোধে মহেশপুরে ১৩ ঘণ্টা পড়ে রইল বাবার মরদেহ
আরো পড়ুন
কোটচাঁদপুরে ১ হাজার ৭০০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ-সার
আরো পড়ুন
ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝিনাইদহে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, পাকা ধান ক্ষতির আশংকা
আরো পড়ুন
৫৬ বছরেও সেতু হয়নি, ঝুঁকিপূর্ণ সাঁকোয় পারাপার ১০ গ্রামের মানুষের
আরো পড়ুন
মহেশপুর সীমান্তে – মহেশপুর সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টায় নারী-শিশুসহ আটক ৫
আরো পড়ুন
কালীগঞ্জে
আরো পড়ুন
Scroll to Top