জমি নিয়ে বিরোধে মহেশপুরে ১৩ ঘণ্টা পড়ে রইল বাবার মরদেহ

জমি নিয়ে বিরোধে মহেশপুরে ১৩ ঘণ্টা পড়ে রইল বাবার মরদেহ

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহের মহেশপুরে জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের জেরে ১৩ ঘণ্টা ধরে দাফন ছাড়াই পড়ে রয়েছে ৮০ বছর বয়সী মো. মাহাবুর তরফদারের মরদেহ। বাবার কাছ থেকে নিজেদের প্রাপ্য জমি বুঝে না পাওয়া পর্যন্ত দাফন করতে দেবেন না বলে দাবি করেছেন তাঁর এক ছেলে ও তিন মেয়ে।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে মহেশপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গাড়াবাড়ীয়া তরফদার পাড়ায় এ ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে যশোরের চৌগাছা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহাবুর তরফদারের মৃত্যু হয়।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, মাহাবুর তরফদারের তিন ছেলে ও তিন মেয়ে। অভিযোগ রয়েছে, বড় ছেলে মনিরুল তরফদার ও ছোট ছেলে শফি তরফদার বাবার কাছ থেকে জোরপূর্বক জমি নিজেদের নামে রেজিস্ট্রি করে নিয়েছেন।

শুক্রবার সকালে বাবার মৃত্যুর খবর পেয়ে মেজ ছেলে রফিকুল তরফদার এবং তিন মেয়ে সেলিনা বেগম, পারভীনা আক্তার ও রিনা খাতুন বাড়িতে আসেন। বাক্‌প্রতিবন্ধী রফিকুল ও তাঁর বোনেরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাঁদের বাবার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। জমি নিয়ে বিরোধের জেরে তাঁরা মরদেহ দাফনে বাধা দেন।

পারিবারিক সূত্র জানায়, গত দুই বছর ধরে রফিকুল ও তাঁর তিন বোনকে বাবার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছিল না। এ ঘটনায় তাঁরা আদালতে মামলাও করেছেন।

তবে জোরপূর্বক জমি রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন মনিরুল ও শফি তরফদার। তাঁদের দাবি, কোনো জোরজবরদস্তি করা হয়নি; তাঁদের বাবা স্বেচ্ছায় দুই ছেলের নামে জমি লিখে দিয়েছেন।

এদিকে, ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিরোধ মেটাতে স্থানীয়ভাবে কয়েক দফা সমঝোতার চেষ্টা চলছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

আরো পড়ুন
কোটচাঁদপুরে ১ হাজার ৭০০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ-সার
আরো পড়ুন
ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝিনাইদহে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, পাকা ধান ক্ষতির আশংকা
আরো পড়ুন
৫৬ বছরেও সেতু হয়নি, ঝুঁকিপূর্ণ সাঁকোয় পারাপার ১০ গ্রামের মানুষের
আরো পড়ুন
মহেশপুর সীমান্তে – মহেশপুর সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টায় নারী-শিশুসহ আটক ৫
আরো পড়ুন
কালীগঞ্জে
আরো পড়ুন
কালীগঞ্জে লকডাউন ঘিরে নাশকতার অভিযোগে ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার
আরো পড়ুন
Scroll to Top