আজকের দিন-তারিখ
  • ()
মহেশপুর জীবননগর – মহেশপুর-জীবননগর সীমান্তে আড়াই মাসে পৌনে ৪ কোটি টাকার চোরাচালানি পণ্য

মহেশপুর-জীবননগর সীমান্তে আড়াই মাসে পৌনে ৪ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ

মহেশপুর প্রতিবেদক

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে গত আড়াই মাসে ৩ কোটি ৭৯ লাখ ৪৫ হাজার ৯৬ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে আটক করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে ঝিনাইদহের মহেশপুর বিজিবি ৫৮ ব্যাটালিয়ন।

বিজিবি সূত্রে জানা গেছে, ৫৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মোট সীমান্ত এলাকা ১০৪ দশমিক ৫ কিলোমিটার। এর মধ্যে মহেশপুর অংশে ৭০ কিলোমিটার এবং জীবননগর অংশে ৩৪ দশমিক ৫ কিলোমিটার সীমান্ত রয়েছে।

সীমান্তবর্তী মহেশপুরের বিভিন্ন এলাকায় অবৈধভাবে সীমান্ত পারাপার, মানবপাচার ও মাদকের প্রবণতা বেশি। স্থানীয় ভাষায় অবৈধভাবে সীমান্ত পারাপারকারীদের ‘ধুড়’ বলা হয়। অন্যদিকে জীবননগর সীমান্তে স্বর্ণ চোরাচালান ও মাদকের তৎপরতা বেশি। এসব অপরাধ নিয়ন্ত্রণে সীমান্তজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ১০৪ দশমিক ৫ কিলোমিটার সীমান্তে টহল ও নজরদারি জোরদার করে দুটি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড গুলি, ৫৭৫ গ্রাম স্বর্ণ এবং ১৩৮ জন ধুড় আটক করা হয়।

এ ছাড়া এ সময়ে ১ হাজার ১১৯ বোতল বিদেশি মদ, ৬ হাজার ৭৩২ পিস ইয়াবা, ৪৯ দশমিক ৭২ কেজি গাঁজা এবং ৮ হাজার ৩৬১ পিস নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়েছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে আটক করা হয়। পরে জব্দ করা মালামালসহ তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে মহেশপুর ও জীবননগর থানায় সোপর্দ করা হয়।

এদিকে, গত ২৭ সেপ্টেম্বর মহেশপুর সীমান্তের খোশালপুর এলাকায় ভারত থেকে একজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করে বিজিবি।

ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা সব সময় সতর্ক অবস্থানে রয়েছেন। সীমান্তবর্তী এলাকাগুলোতে নিয়মিত টহলের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত এলাকার শৃঙ্খলা বজায় রাখতে কোনো ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুন:

আরো পড়ুন
ঝিনাইদহ কৃষি অধিদপ্তর
আরো পড়ুন
জাতীয় শিক্ষক – জাতীয় শিক্ষক ফোরাম সাত দফা দাবিতে ঝিনাইদহে সম্মেলন
আরো পড়ুন
ঝিনাইদহ জাতীয় – ঝিনাইদহে জাতীয় দৈনিক কালের সমাজ পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আরো পড়ুন
কালীগঞ্জ বাড়তি – কালীগঞ্জে বাড়তি দামে গ্যাস বিক্রির অভিযোগে সিলিন্ডারবোঝাই ট্রাক আটক
আরো পড়ুন
Jhenaidah Kaliganj Dop Test
আরো পড়ুন
খবরের কাগজ বন্ধুজন
আরো পড়ুন
Scroll to Top