৫৬ বছরেও সেতু হয়নি, ঝুঁকিপূর্ণ সাঁকোয় পারাপার ১০ গ্রামের মানুষের

৫৬ বছরেও সেতু হয়নি, ঝুঁকিপূর্ণ সাঁকোয় পারাপার ১০ গ্রামের মানুষের

ঝিনাইদহ প্রতিনিধি

Thank you for reading this post, don't forget to subscribe!

নদীর দুই পাড়ে বসতি, মাঝখানে নবগঙ্গা নদী। পারাপারের একমাত্র ভরসা সরু কাঠ-বাঁশের সাঁকো। সেই সাঁকো দিয়েই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন ঝিনাইদহের অন্তত ১০ গ্রামের মানুষ। স্বাধীনতার পর ৫৬ বছর পেরিয়ে গেলেও নদীর ওপর নির্মিত হয়নি একটি পাকা সেতু। ফলে কৃষককে মাথায় করে ফসল পার করতে হচ্ছে, অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়ায় তৈরি হচ্ছে ভোগান্তি।

ঝিনাইদহ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উদয়পুর এবং সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের বারইখালী গ্রামের মধ্যে সংযোগ স্থাপন করেছে নবগঙ্গা নদীর ওপর নির্মিত এই অস্থায়ী সাঁকো। দুই পাড়ের অন্তত ১০ গ্রামের মানুষের যাতায়াতের জন্য এটি গুরুত্বপূর্ণ পথ হলেও সাঁকুটি দিয়ে ভ্যান, রিকশা কিংবা অন্য কোনো যানবাহন চলাচল করতে পারে না।

এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকেরা। জমিতে উৎপাদিত ফসল বাজারে নিতে হলে মাথায় করে সাঁকো পার হতে হয়। ভারী মালামাল পরিবহনেও পড়তে হয় বাড়তি সমস্যায়। জরুরি প্রয়োজনে অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও ভোগান্তি পোহাতে হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিকল্প পথে যাতায়াত করতে কয়েক কিলোমিটার ঘুরতে হয়। এতে সময় ও অর্থ দুটোই বেশি ব্যয় হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, নারী ও বয়স্কদের প্রতিদিনের চলাচল কঠিন হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে সাঁকো দিয়ে পারাপারের ঝুঁকি আরও বেড়ে যায়।

উদয়পুরের বাসিন্দা শাকিল হোসেন এবং বারইখালীর কৃষক নজু মিয়া দ্রুত একটি পাকা সেতু নির্মাণের দাবি জানিয়েছেন। তাঁদের মতে, সেতু নির্মিত হলে দুই পাড়ের মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন ও জরুরি চিকিৎসাসেবাও সহজলভ্য হবে।

কৃষক নজু মিয়া বলেন, সাঁকো দিয়ে ভ্যান, রিকশা কিংবা বড় যানবাহন চলাচল করতে পারে না। ফলে উৎপাদিত ফসল মাথায় করে নদী পার করতে হয়। কেউ অসুস্থ হলে কিংবা জরুরি প্রয়োজনে রোগী ও মালামাল আনা-নেওয়ায় চরম সমস্যায় পড়তে হয়। বিকল্প পথে যেতে কয়েক কিলোমিটার ঘুরতে হয়।

স্থানীয় সালাম মিয়াও ১০ গ্রামের মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ঝিনাইদহ সদর উপজেলা প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ জানান, স্থানীয়দের দুর্ভোগ লাঘবে ওই স্থানে একটি সেতু নির্মাণের প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাব অনুমোদন পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশা, প্রকল্পটি অনুমোদন পেয়ে দ্রুত বাস্তবায়িত হবে। নবগঙ্গা নদীর ওপর একটি পাকা সেতু নির্মিত হলে শুধু দুই পাড়ের যোগাযোগই সহজ হবে না, কৃষি, শিক্ষা ও চিকিৎসাসেবার ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি হবে।

আরও পড়ুন:

আরো পড়ুন
মহেশপুর সীমান্তে – মহেশপুর সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টায় নারী-শিশুসহ আটক ৫
আরো পড়ুন
কালীগঞ্জে
আরো পড়ুন
কালীগঞ্জে লকডাউন ঘিরে নাশকতার অভিযোগে ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার
আরো পড়ুন
ঝিনাইদহ সন্ত্রাসবিরোধী – ঝিনাইদহে সন্ত্রাসবিরোধী মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
আরো পড়ুন
কালীগঞ্জ মহাসড়কে – কালীগঞ্জে মহাসড়কে পেট্রোল ঢেলে আগুন, ‘জয় বাংলা’ স্লোগান
আরো পড়ুন
ঝিনাইদহ শীতার্তদের – ঝিনাইদহে শীতার্তদের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০ কম্বল দিল আশা
আরো পড়ুন
Scroll to Top