মহেশপুর সীমান্তে – মহেশপুর সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টায় নারী-শিশুসহ আটক ৫

মহেশপুর সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টায় নারী-শিশুসহ আটক ৫

মহেশপুর প্রতিনিধি

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে নারী ও দুই শিশুসহ পাঁচ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার পলিয়ানপুর পশ্চিমপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

৫৮ বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের অধীন পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬০/২৬-আর থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, নায়েব সুবেদার মো. মফিজুর রহমানের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনার সময় তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী ও দুই শিশু রয়েছে।

আটক দুই পুরুষ হলেন যশোরের মনিরামপুর থানার মাছনা খানপুর গ্রামের মো. জাহিদ হাসান (২৯) এবং সাতক্ষীরার সাতক্ষীরা থানার শিবপুর গ্রামের মো. শরিফুল সরদার (৩৩)।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি জানানো হয়।

বিজিবি জানায়, আটক পাঁচজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন:

আরো পড়ুন
কালীগঞ্জে
আরো পড়ুন
কালীগঞ্জে লকডাউন ঘিরে নাশকতার অভিযোগে ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার
আরো পড়ুন
ঝিনাইদহ সন্ত্রাসবিরোধী – ঝিনাইদহে সন্ত্রাসবিরোধী মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
আরো পড়ুন
কালীগঞ্জ মহাসড়কে – কালীগঞ্জে মহাসড়কে পেট্রোল ঢেলে আগুন, ‘জয় বাংলা’ স্লোগান
আরো পড়ুন
ঝিনাইদহ শীতার্তদের – ঝিনাইদহে শীতার্তদের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০ কম্বল দিল আশা
আরো পড়ুন
শৈলকুপা উপজেলা চেয়ারম্যান
আরো পড়ুন
Scroll to Top