ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝিনাইদহে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, পাকা ধান ক্ষতির আশংকা

বৃষ্টিতে ভিজছে পাকা ধান, লোকসানের শঙ্কায় ঝিনাইদহের কৃষক

ঝিনাইদহ প্রতিনিধি

Thank you for reading this post, don't forget to subscribe!

সারা বছরের পরিশ্রমে মাঠে ফলানো ধান ঘরে তোলার অপেক্ষায় ছিলেন ঝিনাইদহের কৃষকেরা। কিন্তু ফসল কাটার এই গুরুত্বপূর্ণ সময়ে ঘূর্ণিঝড়ের প্রভাবে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। মাঠে পড়ে থাকা পাকা ও কাটা ধান ভিজে যাওয়ায় এখন ফসলের ক্ষতি আর ঋণ পরিশোধের দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। এতে স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে। বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষক ও দিনমজুরেরা। স্কুল-কলেজের শিক্ষার্থীদেরও বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরতে দেখা গেছে।

কৃষক নাইমুল ইসলাম জানান, বৃষ্টি শুরুর মাত্র এক দিন আগে তিনি ধান কেটেছেন। কিন্তু বৈরী আবহাওয়ায় কাটা ধান এখন পানিতে ভিজছে। সময়মতো ধান শুকাতে না পারলে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন তিনি।

সাধুহাটী ইউনিয়নের কৃষক বাবুল বিশ্বাস জানান, এলাকার অনেক কৃষকের কাটা ধান এখনো মাঠে পড়ে রয়েছে। বৃষ্টির কারণে এসব ধান নিয়ে দুশ্চিন্তায় আছেন তাঁরা। ফসলের ক্ষতি হলে সার ও কীটনাশকের দোকানে বাকি নেওয়া টাকা কীভাবে পরিশোধ করবেন, সেই চিন্তাও তাঁদের তাড়া করছে।

কৃষকদের কাছে ধান শুধু একটি ফসল নয়, সারা বছরের শ্রম ও বিনিয়োগের ফল। ফসল ঘরে তোলার ঠিক আগমুহূর্তে এমন বৈরী আবহাওয়া তাঁদের সেই প্রত্যাশাকে অনিশ্চয়তার মুখে ফেলেছে।

এ বিষয়ে ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান বলেন, বৃষ্টির মধ্যে যেসব কৃষক ধান কেটেছেন, তাঁদের ক্ষতির আশঙ্কা বেশি। তবে এখনো জেলাজুড়ে পুরোদমে ধান কাটা শুরু হয়নি। কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে পরিস্থিতির ওপর নজর রাখছেন।

আরও পড়ুন:

আরো পড়ুন
৫৬ বছরেও সেতু হয়নি, ঝুঁকিপূর্ণ সাঁকোয় পারাপার ১০ গ্রামের মানুষের
আরো পড়ুন
মহেশপুর সীমান্তে – মহেশপুর সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টায় নারী-শিশুসহ আটক ৫
আরো পড়ুন
কালীগঞ্জে
আরো পড়ুন
কালীগঞ্জে লকডাউন ঘিরে নাশকতার অভিযোগে ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার
আরো পড়ুন
ঝিনাইদহ সন্ত্রাসবিরোধী – ঝিনাইদহে সন্ত্রাসবিরোধী মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
আরো পড়ুন
কালীগঞ্জ মহাসড়কে – কালীগঞ্জে মহাসড়কে পেট্রোল ঢেলে আগুন, ‘জয় বাংলা’ স্লোগান
আরো পড়ুন
Scroll to Top