কালীগঞ্জে সহিংসতার প্রেক্ষাপটে বিএনপি’র কমিটি বিলুপ্ত, দুই নেতা সাময়িক বহিষ্কার

কালীগঞ্জ প্রতিনিধি:

কালীগঞ্জে সহিংসতার প্রেক্ষাপটে বিএনপি’র কমিটি বিলুপ্ত, দুই নেতা সাময়িক বহিষ্কার। কালীগঞ্জ উপজেলার জামাল ও কোলা ইউনিয়নে সংঘটিত সহিংসতায় নিহত ও ভাঙচুরের ঘটনার প্রেক্ষিতে কালীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত এবং দুই নেতাকে সাময়িক বহিষ্কার করেছে ঝিনাইদহ জেলা বিএনপি।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. নুরুল ইসলাম ও সদস্য আশরাফ হোসেন (মহুরি)-কে সকল সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পহেলা জুন ২০২৫ তারিখে সংঘটিত সহিংস ঘটনায় ২ জন নিহত হন এবং কয়েকটি বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে জেলা বিএনপি তদন্ত করে এবং ১২ জুন দলীয় সিদ্ধান্ত ঘোষণা করে। দলীয় সূত্রে জানানো হয়, ভবিষ্যতে তদন্তে আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা জানান, “আজ তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর সিদ্ধান্ত নিয়ে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া কালীগঞ্জ উপজেলা বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।” নতুন কমিটি গঠন বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এখন এমন কোন চিন্তা নেই আমাদের।” বিজ্ঞপ্তিটি ঝিনাইদহ জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাইদ জোয়ার্দ্দার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমে জানানো হয়েছে।

আরো পড়ুন
সেনাসদস্য ও তাঁর স্ত্রী নিহত
আরো পড়ুন
শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
আরো পড়ুন
দন্ত চিকিৎসা কল্যাণ সমিতি
আরো পড়ুন
কোটচাঁদপুরে মতবিনিময় সভায় এমপি মতিয়ার রহমান
আরো পড়ুন
Jhenaidah Arrested Photo
আরো পড়ুন
Fb Img 1787643652103 1
আরো পড়ুন
Scroll to Top