ঝিনাইদহ মহেশপুর

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও ভায়াগ্রা ট্যাবলেট জব্দ

ভ্রাম্যমাণ প্রতিনিধি

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ২৯০ বোতল ভারতীয় উইনসেরেক্স সিরাপ ও ১ হাজার ১ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ৫৯/২-এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নতুনকোলা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের কাঁচা রাস্তায় এ অভিযান পরিচালিত হয়।

হাবিলদার মো. একলিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৯০ বোতল ভারতীয় উইনসেরেক্স (WINCEREX) সিরাপ উদ্ধার করা হয়।

অন্যদিকে, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আরেকটি অভিযান চালায় বিজিবি। সীমান্ত পিলার ৭১/এমপি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের মো. আলমের আমবাগানে অভিযানটি পরিচালিত হয়।

নায়েক মো. মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ১ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, পৃথক দুটি অভিযানে উদ্ধার করা পণ্যের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন:

আরো পড়ুন
কালীগঞ্জ সাজাপ্রাপ্ত
ঝিনাইদহে খামার থেকে ট্রাকে করে ৬ গরু চুরি, দিশেহারা কৃষক তারিকুল
আরো পড়ুন
শৈলকুপায় ডোপ টেস্ট
ঝিনাইদহে তিন দিনব্যাপী পুষ্টি মেলা ও সচেতনতামূলক ক্যাম্পেইন
আরো পড়ুন
ঝিনাইদহে ‘জয় বাংলা’ স্লোগানে টায়ারে আগুন, ছাত্রলীগ কর্মী আটক
আরো পড়ুন
কালীগঞ্জে ডোপ টেস্টে পজিটিভ ৪ জন,
আরো পড়ুন
Scroll to Top