কালীগঞ্জ তরিকুল

কালীগঞ্জে তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত, আলোচনা সভা ও দোয়া মাহফিল

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

Thank you for reading this post, don't forget to subscribe!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিকেল ৪টায় কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুম নেতার স্মৃতিচারণের পাশাপাশি তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক যুগ্ম আহ্বায়ক তবিবুর রহমান মিনি। অনুষ্ঠান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা তাঁতীদলের আহ্বায়ক বাবুল আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ বলেন, মরহুম তরিকুল ইসলাম ছিলেন জাতীয়তাবাদী রাজনীতির একজন নিবেদিতপ্রাণ ও পরীক্ষিত নেতা। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, সাংগঠনিক দক্ষতা, সাহসী নেতৃত্ব এবং দেশ ও মানুষের প্রতি ভালোবাসা সবার জন্য স্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষের হৃদয়ে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।

তিনি আরও বলেন, দলের দুঃসময়ে তরিকুল ইসলাম নেতাকর্মীদের সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছেন। তাঁর রাজনৈতিক আদর্শ, ত্যাগ ও সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের নেতাকর্মীদের জানা এবং সেই আদর্শ ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করা প্রয়োজন।

সভাপতির বক্তব্যে তবিবুর রহমান মিনি বলেন, তরিকুল ইসলাম ছিলেন একজন জনবান্ধব নেতা। তাঁর রাজনৈতিক জীবন থেকে সততা, নিষ্ঠা, ত্যাগ ও সাংগঠনিক দায়িত্ববোধের শিক্ষা নিতে হবে। তাঁর আদর্শ অনুসরণ করে দলের ঐক্য ও সাংগঠনিক শক্তি সুদৃঢ় করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপি নেতা আবু জাফর, জুমারত আলী জুম্মা, মুন্সী কামরুল ইসলাম, ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম বাবলু, শাহাবুদ্দিন আহমেদ, মতিউর রহমান, দেলোয়ার হোসেন, আমিনুদ্দিন, ফুরকান আলী, জাহাঙ্গীর হোসেন, ইশফাকুর রহমান শফিক, মিলন হোসেন, আজিজুল ইসলাম, মনিরুল ইসলাম ও হাবিবুর রহমান হাবিবসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে মরহুম তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ এবং বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দলীয় নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরও পড়ুন:

আরো পড়ুন
কালীগঞ্জের একই গ্রামের চার প্রতিবন্ধীর জীবনসংগ্রাম, সহযোগিতার অপেক্ষায় চার পরিবার
আরো পড়ুন
ঝিনাইদহ মহেশপুর
কালীগঞ্জ সাজাপ্রাপ্ত
ঝিনাইদহে খামার থেকে ট্রাকে করে ৬ গরু চুরি, দিশেহারা কৃষক তারিকুল
আরো পড়ুন
শৈলকুপায় ডোপ টেস্ট
ঝিনাইদহে তিন দিনব্যাপী পুষ্টি মেলা ও সচেতনতামূলক ক্যাম্পেইন
আরো পড়ুন
Scroll to Top