কালীগঞ্জে

কালীগঞ্জে পাতবিলা দাখিল মাদরাসায় শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ

কালীগঞ্জ প্রতিনিধি

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাতবিলা দাখিল মাদরাসায় শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) মাদরাসার হলরুমে মাওলানা শামছুল হক ফাউন্ডেশনের উদ্যোগে এ বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী স্কলার ও বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক একেএম জিয়াউল হক শামীম। এতে সভাপতিত্ব করেন পাতবিলা দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মো. মুস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ইসলামী বই বিতরণ একটি মহৎ ও কল্যাণকর উদ্যোগ। বই মানুষের জ্ঞান বৃদ্ধি, নৈতিকতা গঠন এবং সঠিক জীবনবোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইসলামী বইয়ের মাধ্যমে পবিত্র কোরআন, হাদিস, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ এবং ইসলামের বিভিন্ন শিক্ষা সম্পর্কে জানা যায়।

তাঁরা আরও বলেন, তরুণ প্রজন্মের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, মানবিকতা, সততা ও ন্যায়বোধ জাগ্রত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। বই পড়ার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধের বিকাশে এমন আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে।

আরও পড়ুন:

আরো পড়ুন
কালীগঞ্জ তরিকুল
কালীগঞ্জের একই গ্রামের চার প্রতিবন্ধীর জীবনসংগ্রাম, সহযোগিতার অপেক্ষায় চার পরিবার
আরো পড়ুন
ঝিনাইদহ মহেশপুর
কালীগঞ্জ সাজাপ্রাপ্ত
ঝিনাইদহে খামার থেকে ট্রাকে করে ৬ গরু চুরি, দিশেহারা কৃষক তারিকুল
আরো পড়ুন
শৈলকুপায় ডোপ টেস্ট
Scroll to Top