কালীগঞ্জ সাজাপ্রাপ্ত

কালীগঞ্জে সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত নারী আসামি গ্রেপ্তার, মাদক মামলায় একজনের জেলদণ্ড

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহের কালীগঞ্জে পৃথক পুলিশি অভিযানে সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক নারী আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই দিনে মাদকবিরোধী অভিযানে আটক এক ব্যক্তিকে ১০ মাসের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৪ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে রত্না বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার আড়পাড়া নদীপাড়া এলাকার বাসিন্দা। তাঁর স্বামীর নাম হাসান কালু। এএসআই এসএম সোহাগ সঙ্গীয় ফোর্স ও নারী পুলিশ সদস্যদের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন। পরে তাঁকে আদালতে পাঠানো হয়।

অন্যদিকে, একই দিন কালীগঞ্জ থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে আটক এক ব্যক্তির ডোপ টেস্টে পজিটিভ ফল পাওয়া যায়। পরে তাঁকে আদালতে হাজির করা হলে সামারি ট্রায়ালের মাধ্যমে বিচার সম্পন্ন করে আদালত।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. টুটুল হোসেন (৩৮)। তিনি কালীগঞ্জ উপজেলার শিবনগর খালপাড়া এলাকার মৃত ইসরাইল হোসেনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৬/২১ অনুযায়ী আদালত তাঁকে ১০ মাসের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাঁকে আরও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, আদালতের নির্দেশে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

আরো পড়ুন
ঝিনাইদহে খামার থেকে ট্রাকে করে ৬ গরু চুরি, দিশেহারা কৃষক তারিকুল
আরো পড়ুন
শৈলকুপায় ডোপ টেস্ট
ঝিনাইদহে তিন দিনব্যাপী পুষ্টি মেলা ও সচেতনতামূলক ক্যাম্পেইন
আরো পড়ুন
ঝিনাইদহে ‘জয় বাংলা’ স্লোগানে টায়ারে আগুন, ছাত্রলীগ কর্মী আটক
আরো পড়ুন
কালীগঞ্জে ডোপ টেস্টে পজিটিভ ৪ জন,
আরো পড়ুন
Jjd 124.1793711287 1
আরো পড়ুন
Scroll to Top