ঝিনাইদহে খামার থেকে ট্রাকে করে ৬ গরু চুরি, দিশেহারা কৃষক তারিকুল

ঝিনাইদহে খামার থেকে ৬ গরু চুরি, দিশেহারা তারিকুল

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

Thank you for reading this post, don't forget to subscribe!

ধারদেনা করে তিল তিল করে গড়ে তোলা স্বপ্নের খামার এক রাতেই শূন্য হয়ে গেছে। ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কয়ারগাছি গ্রামে কৃষক তারিকুল ইসলামের খামার থেকে ট্রাক নিয়ে ছয়টি গরু চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরচক্র। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। জীবনের সব সঞ্চয় ও ঋণ পরিশোধের একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি ও তাঁর পরিবার।

মঙ্গলবার রাতে এ চুরির ঘটনা ঘটে। তারিকুল ইসলাম কয়ারগাছি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম মিঞা জানান, চোরেরা তারিকুলের গোয়ালঘরের তালা ভেঙে ছয়টি গরু নিয়ে যায়। এর আগে কানুহরপুর ও বিষয়খালী গ্রামেও একাধিক গরু চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আতঙ্কিত গ্রামবাসী এখন রাত জেগে গোয়ালঘর পাহারা দিচ্ছেন। কানুহরপুর গ্রামে বেতনভুক্ত নৈশপ্রহরীও নিয়োগ করা হয়েছে।

প্রতিবেশী বসির উদ্দীন জানান, দিনের পর দিন কঠোর পরিশ্রম করে তারিকুল এই খামার গড়ে তুলেছিলেন। খামার ঘিরে পরিবারের সচ্ছলতা ও সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখছিলেন তিনি। গরু বিক্রির অর্থ দিয়ে ব্যাংক ও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নেওয়া ঋণ পরিশোধের পাশাপাশি পরিবারের আর্থিক অবস্থার উন্নতির পরিকল্পনা ছিল। কিন্তু এক রাতের চুরিতে তাঁর সেই স্বপ্ন ভেঙে গেছে।

খামারি তারিকুল ইসলাম জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে গোয়ালঘরে তালা লাগিয়ে ঘুমাতে যান তিনি। বুধবার ভোরে ঘুম থেকে উঠে গোয়ালঘরের তালা ভাঙা দেখতে পান। ভেতরে গিয়ে দেখেন, একটি গরুও নেই। যে খামার ছিল তাঁর বেঁচে থাকার প্রধান অবলম্বন, সেটি এখন সম্পূর্ণ শূন্য।

এলাকাবাসী সাজেদুর রহমান জানান, শুধু তারিকুলের পরিবার নয়, গত কিছুদিন ধরে ঝিনাইদহের বিভিন্ন গ্রামে কৃষকদের গোয়ালঘর থেকে গরু চুরির ঘটনা ঘটছে। তবে এখন পর্যন্ত চোরচক্রের সদস্যদের গ্রেপ্তার কিংবা চুরি যাওয়া গরু উদ্ধারের ঘটনা ঘটেনি বলে অভিযোগ করেন তিনি। এতে স্থানীয় খামারিদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বাড়ছে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বুধবার বিকেলে জানান, একাধিক আন্তজেলা চোরচক্রের সদস্যদের গ্রেপ্তারের পর বেশ কিছুদিন জেলায় গরু চুরি বন্ধ ছিল। তবে সম্প্রতি আবারও এ ধরনের ঘটনা বেড়েছে। কৃষক তারিকুলের চুরি হওয়া গরু উদ্ধারে পুলিশ চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।

আরও পড়ুন:

আরো পড়ুন
শৈলকুপায় ডোপ টেস্ট
ঝিনাইদহে তিন দিনব্যাপী পুষ্টি মেলা ও সচেতনতামূলক ক্যাম্পেইন
আরো পড়ুন
ঝিনাইদহে ‘জয় বাংলা’ স্লোগানে টায়ারে আগুন, ছাত্রলীগ কর্মী আটক
আরো পড়ুন
কালীগঞ্জে ডোপ টেস্টে পজিটিভ ৪ জন,
আরো পড়ুন
Jjd 124.1793711287 1
আরো পড়ুন
Jjd 128.1793703079 1
আরো পড়ুন
Scroll to Top