শৈলকুপা ডোপ

শৈলকুপায় ডোপ টেস্টে পজিটিভ, ৭ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

শৈলকুপা প্রতিনিধি

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহের শৈলকুপায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হওয়ায় সাতজনকে আটক করেছে পুলিশ। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হলে সামারি ট্রায়ালের (Summary Trial) মাধ্যমে বিচার শেষে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন আদালত।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে ছয়জন শৈলকুপা উপজেলার এবং একজন হরিণাকুণ্ডু উপজেলার বাসিন্দা।

দণ্ডপ্রাপ্তরা হলেন—শৈলকুপার দুধসর বাবুপাড়ার বিকাশ বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস (১৮)। তাঁকে সাত মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ফাজিলপুর গ্রামের দুলাল চন্দ্র বিশ্বাসের ছেলে মধু বিশ্বাস (৬৫)কে সাত মাসের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা, অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

হিতামপুর গ্রামের মাসুদ শেখের ছেলে রমজান আলী (২২)কে আট মাসের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা, অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

কবিরপুর গ্রামের মৃত ছরোয়ার মোল্লার ছেলে শাহিন পারভেজ (৪০)কে সাত মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

হড়রা গ্রামের আব্দুল মমিনের ছেলে জাহিদ হাসান (২৬)কে আট মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মনোহরপুর গ্রামের মৃত জহুর মিয়ার ছেলে মো. বাহারকে সাত মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া হরিণাকুণ্ডু উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের আবু হানুর ছেলে মো. সাকিব (২০)কে সাত মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, আদালতের নির্দেশে দণ্ডপ্রাপ্ত সাতজনকে কারাগারে পাঠানো হয়েছে। মাদক ও অপরাধমুক্ত জেলা গঠনের লক্ষ্যে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

।

আরও পড়ুন:

আরো পড়ুন
ঝিনাইদহে তিন দিনব্যাপী পুষ্টি মেলা ও সচেতনতামূলক ক্যাম্পেইন
আরো পড়ুন
ঝিনাইদহে ‘জয় বাংলা’ স্লোগানে টায়ারে আগুন, ছাত্রলীগ কর্মী আটক
আরো পড়ুন
কালীগঞ্জে ডোপ টেস্টে পজিটিভ ৪ জন,
আরো পড়ুন
Jjd 124.1793711287 1
আরো পড়ুন
Jjd 128.1793703079 1
আরো পড়ুন
Jhenaidah 20261103164432
আরো পড়ুন
Scroll to Top