ঝিনাইদহে তিন দিনব্যাপী পুষ্টি মেলা ও সচেতনতামূলক ক্যাম্পেইন

ঝিনাইদহে তিন দিনব্যাপী পুষ্টি মেলা ও সচেতনতামূলক ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহে নিরাপদ খাদ্য গ্রহণ ও পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী পুষ্টি মেলা ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে। কিশোর-কিশোরীদের পুষ্টির চাহিদা পূরণ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার উদ্দেশ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টায় ঝিনাইদহ সদর উপজেলার রামচন্দ্রপুর স্কুল অ্যান্ড কলেজে ক্যাম্পেইনের দ্বিতীয় দিনের কর্মসূচি উদ্বোধন করেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান।

কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) ঝিনাইদহ আঞ্চলিক কার্যালয় এ কর্মসূচির আয়োজন করে।

বারটানের ঝিনাইদহ আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মারুফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মফিজুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টিকর ও সুষম খাদ্যের গুরুত্ব অপরিসীম। এ জন্য দৈনন্দিন খাদ্যতালিকায় দেশীয় খাবার, মৌসুমি ফলমূল ও প্রয়োজনীয় পুষ্টি উপাদান রাখতে হবে। পাশাপাশি ক্যাম্পেইন থেকে অর্জিত জ্ঞান পরিবার ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তাঁরা।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি ও নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা তৈরির মাধ্যমে জনগণের পুষ্টিমান উন্নয়ন এবং সুষম খাদ্য গ্রহণে উদ্বুদ্ধ করতে বারটান বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের (বারটান-অঙ্গ) সহযোগিতায় এ মেলা ও ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।

গত মঙ্গলবার (৩ নভেম্বর) শুরু হওয়া এ কর্মসূচি আগামী বৃহস্পতিবার (৫ নভেম্বর) শেষ হবে। ক্যাম্পেইনে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীকে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ, পরামর্শ ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন:

আরো পড়ুন
ঝিনাইদহে ‘জয় বাংলা’ স্লোগানে টায়ারে আগুন, ছাত্রলীগ কর্মী আটক
আরো পড়ুন
কালীগঞ্জে ডোপ টেস্টে পজিটিভ ৪ জন,
আরো পড়ুন
Jjd 124.1793711287 1
আরো পড়ুন
Jjd 128.1793703079 1
আরো পড়ুন
Jhenaidah 20261103164432
আরো পড়ুন
শৈলকূপা বাজারে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই নারী আটক
আরো পড়ুন
Scroll to Top