আজকের দিন-তারিখ
  • ()
ঝিনাইদহ যুবকদের – ঝিনাইদহে যুবকদের মাঝে ফুটবল জার্সি বিতরণ, মাদক থেকে দূরে থাকার আহ্বান

ঝিনাইদহে যুবকদের মাঝে ফুটবল জার্সি বিতরণ, মাদক থেকে দূরে থাকার আহ্বান

ঝিনাইদহ প্রতিনিধি

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নে যুবকদের খেলাধুলায় উৎসাহিত করতে ফুটবলপ্রেমীদের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ সমাজ গঠনে খেলাধুলার প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় জামায়াত নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুল হক আলাম।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে ইউনিয়নের রাইচরণ-তারিণীচরণ ডিগ্রি কলেজ মাঠে তাঁর উদ্যোগে যুবকদের হাতে এসব জার্সি তুলে দেওয়া হয়।

এ সময় আজিজুল হক আলাম বলেন, খেলাধুলা যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা ও সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তোলা প্রয়োজন। যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা দরকার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি লিপু আহমেদ, ইউনিয়ন তারবিয়াত সেক্রেটারি হুজুর আলী, ইউনিয়ন যুব বিভাগের সাধারণ সম্পাদক জিহাদ ইসলাম এবং ১ ও ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি সাহেব আলী ও মতিউর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুন:

আরো পড়ুন
কালীগঞ্জে বারবাজার রেলস্টেশনে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ
আরো পড়ুন
ঝিনাইদহে ঐতিহ্যবাহী ঝাপান খেলা, সাপের খেলা দেখতে দর্শনার্থীদের ঢল
আরো পড়ুন
কোটচাঁদপুরে শোরুম থেকে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা, যুবক আটক
আরো পড়ুন
কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, মিলেছে নানা অনিয়মের তথ্য
আরো পড়ুন
মহেশপুর জীবননগর – মহেশপুর-জীবননগর সীমান্তে আড়াই মাসে পৌনে ৪ কোটি টাকার চোরাচালানি পণ্য
আরো পড়ুন
ঝিনাইদহ কৃষি অধিদপ্তর
আরো পড়ুন
Scroll to Top