আজকের দিন-তারিখ
  • ()
ঝিনাইদহে ঐতিহ্যবাহী ঝাপান খেলা, সাপের খেলা দেখতে দর্শনার্থীদের ঢল

ঝিনাইদহে ঐতিহ্যবাহী ঝাপান খেলা, সাপের খেলা দেখতে দর্শনার্থীদের ঢল

ঝিনাইদহ প্রতিনিধি

Thank you for reading this post, don't forget to subscribe!

বিষধর সাপ দেখলে সাধারণত আতঙ্কিত হন মানুষ। অথচ সেই সাপ নিয়েই নানা কৌশল ও খেলা দেখিয়ে দর্শকদের আনন্দ দিচ্ছেন সাপুড়েরা। গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী ঝাপান খেলাকে ঘিরে ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। সাপের ফণা তোলা আর সাপুড়েদের বিচিত্র কৌশল দেখতে সেখানে ভিড় করেন বিভিন্ন বয়সী শত শত দর্শনার্থী।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে তেঁতুলতলা যুব সমাজের উদ্যোগে দিনব্যাপী এ ঝাপান খেলার আয়োজন করা হয়। এতে বিভিন্ন এলাকার সাপুড়ে দল অংশ নেয়। নিজেদের সংগ্রহে থাকা বিভিন্ন প্রজাতির সাপ নিয়ে প্রদর্শনী ও কৌশল প্রদর্শনের মাধ্যমে দর্শকদের আকৃষ্ট করেন তাঁরা।

সকাল থেকেই শুরু হয় খেলার আনুষ্ঠানিকতা। তবে দুপুরের পর দর্শনার্থীদের উপস্থিতি বাড়তে থাকে। নলডাঙ্গা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ, শিশু ও বয়োবৃদ্ধরা ছুটে আসেন খেলা দেখতে।

ঢাকঢোল ও বাদ্যের তালে তালে সাপুড়েদের নাচ এবং তাঁদের বিভিন্ন অঙ্গভঙ্গিতে সাপের ফণা তোলার দৃশ্য দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করে। রোমাঞ্চকর এসব দৃশ্য উপভোগ করে করতালির মাধ্যমে সাপুড়েদের উৎসাহ দেন দর্শনার্থীরা।

খেলা দেখতে আসা দর্শনার্থী রানা বলেন, শহরের যান্ত্রিক জীবনে কিংবা বর্তমান সময়ে গ্রামীণ এমন আয়োজন খুব একটা চোখে পড়ে না। তাই ঝাপান খেলা দেখতে এসে ভালো লাগছে।

আরেক দর্শনার্থী রহিমা বেগম বলেন, পরিবার ও শিশুদের নিয়ে খেলা দেখতে এসেছেন। এর মাধ্যমে নতুন প্রজন্ম গ্রামবাংলার প্রাচীন ঐতিহ্য সম্পর্কে বাস্তব ধারণা পাবে।

স্থানীয় বাসিন্দা লিয়াকত আলী বলেন, ঝাপান খেলাকে ঘিরে পুরো গ্রামে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

আয়োজক সংগঠন তেঁতুলতলা যুব সমাজের সদস্যরা জানান, আধুনিকতা ও প্রযুক্তির প্রভাবে গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ খেলা দিন দিন হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মের কাছে এ ঐতিহ্য তুলে ধরা এবং স্থানীয় মানুষকে নির্মল আনন্দ দেওয়ার উদ্দেশ্যেই তাঁদের এ আয়োজন।

আয়োজক নুরুন্নবী বলেন, বিষধর সাপ নিয়ে গ্রামে এমন আয়োজন করা হয়েছে, যাতে এলাকার মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা একসঙ্গে বসে খেলা উপভোগ করতে পারেন। এ ধরনের আয়োজনের মাধ্যমে গ্রামবাংলার পুরোনো ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছেন তাঁরা।

আরও পড়ুন:

আরো পড়ুন
কোটচাঁদপুরে শোরুম থেকে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা, যুবক আটক
আরো পড়ুন
কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, মিলেছে নানা অনিয়মের তথ্য
আরো পড়ুন
মহেশপুর জীবননগর – মহেশপুর-জীবননগর সীমান্তে আড়াই মাসে পৌনে ৪ কোটি টাকার চোরাচালানি পণ্য
আরো পড়ুন
ঝিনাইদহ কৃষি অধিদপ্তর
আরো পড়ুন
জাতীয় শিক্ষক – জাতীয় শিক্ষক ফোরাম সাত দফা দাবিতে ঝিনাইদহে সম্মেলন
আরো পড়ুন
ঝিনাইদহ জাতীয় – ঝিনাইদহে জাতীয় দৈনিক কালের সমাজ পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আরো পড়ুন
Scroll to Top