আজকের দিন-তারিখ
  • ()
কোটচাঁদপুরে শোরুম থেকে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা, যুবক আটক

কোটচাঁদপুরে শোরুম থেকে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা, যুবক আটক

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহের কোটচাঁদপুরে ক্রেতা সেজে মোটরসাইকেলের শোরুম থেকে নতুন পালসার মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টার অভিযোগে রাকিব (২২) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় লোকজন। এ সময় উত্তেজিত জনতা তাঁকে মারধর করে। পরে আহত অবস্থায় তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রোববার (১৫ নভেম্বর) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে কোটচাঁদপুর পৌর এলাকার আদর্শপাড়ায় একটি মোটরসাইকেলের শোরুমে এ ঘটনা ঘটে।

আটক রাকিব মহেশপুর উপজেলার গরিনাথপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও শোরুম সূত্রে জানা গেছে, শোরুমের মালিক সিরাজুল ইসলামের প্রতিষ্ঠানে ক্রেতা সেজে প্রবেশ করেন রাকিব। একপর্যায়ে নতুন একটি পালসার মোটরসাইকেল (অনটেস্ট) দেখার কথা বলে সেটি নিয়ে কৌশলে পালানোর চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় লোকজন তাঁকে ধাওয়া করে আটক করেন। এ সময় উত্তেজিত জনতা তাঁকে মারধর করেন।

খবর পেয়ে শোরুমের মালিক সিরাজুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে মারধরে আহত হওয়ায় পুলিশের কাছে সোপর্দ করার আগে তাঁকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন:

আরো পড়ুন
কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, মিলেছে নানা অনিয়মের তথ্য
আরো পড়ুন
মহেশপুর জীবননগর – মহেশপুর-জীবননগর সীমান্তে আড়াই মাসে পৌনে ৪ কোটি টাকার চোরাচালানি পণ্য
আরো পড়ুন
ঝিনাইদহ কৃষি অধিদপ্তর
আরো পড়ুন
জাতীয় শিক্ষক – জাতীয় শিক্ষক ফোরাম সাত দফা দাবিতে ঝিনাইদহে সম্মেলন
আরো পড়ুন
ঝিনাইদহ জাতীয় – ঝিনাইদহে জাতীয় দৈনিক কালের সমাজ পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আরো পড়ুন
কালীগঞ্জ বাড়তি – কালীগঞ্জে বাড়তি দামে গ্যাস বিক্রির অভিযোগে সিলিন্ডারবোঝাই ট্রাক আটক
আরো পড়ুন
Scroll to Top