/ Nov 11, 2026
নারীকে ‘বাইকে লিফট’ দিতে গিয়ে ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

নারীকে ‘বাইকে লিফট’ দিতে গিয়ে ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

জেলা প্রতিনিধি

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহে মোটরসাইকেলে এক নারীকে সঙ্গে নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সৌরভ হোসেন (২৮) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় রিয়া (৩৪) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের হলিধানী ভেটেরিনারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৌরভ হোসেন চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি চুয়াডাঙ্গা শহরের গুলশানপাড়ার ব্যবসায়ী আসলাম হোসেনের ছেলে। আহত রিয়া চুয়াডাঙ্গা সদর উপজেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সৌরভ ও রিয়া একটি মোটরসাইকেলে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। পথে হলিধানী ভেটেরিনারি কলেজের সামনে সড়কের একটি স্পিড ব্রেকারে পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারান সৌরভ। এ সময় দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজিব চক্রবর্তী সৌরভকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত নারী জানান, দুর্ঘটনার মাত্র দুই ঘণ্টা আগে সৌরভের সঙ্গে তাঁর পরিচয় হয়। চুয়াডাঙ্গা শহরে সৌরভের দোকানের সামনে থেকে ডিঙ্গেদহ বাজারে যাওয়ার কথা জানালে সৌরভ তাঁকে মোটরসাইকেলে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন। পরে দুজনে চা পান করতে ঝিনাইদহের দিকে রওনা হন। পথেই হলিধানী এলাকায় দুর্ঘটনার শিকার হন তাঁরা।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মঙ্গলবার মধ্যরাতেই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন:

আরো পড়ুন
Image 348577 1794356476
আরো পড়ুন
কালীগঞ্জ নিষিদ্ধ – কালীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি, দুই সহোদরসহ আটক ৩
আরো পড়ুন
মহেশপুরে অবৈধ ইটভাটা – মহেশপুরে অবৈধ ইটভাটা বন্ধ, ভ্রাম্যমাণ আদালত ১ লাখ টাকা জরিমানা
আরো পড়ুন
ঝিনাইদহ মাসে – ঝিনাইদহে তিন মাসে ৯০ জনের আত্মহত্যা, নিহতদের দুই-তৃতীয়াংশ নারী
আরো পড়ুন
শৈলকুপা উপজেলা স্বাস্থ্যকম্পেলেক্স
আরো পড়ুন
রোড অ্যাক্সিডেন্ট ঝিনেদার কাগজ
আরো পড়ুন
Scroll to Top