আজকের দিন-তারিখ
  • ()
কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, মিলেছে নানা অনিয়মের তথ্য

কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, মিলেছে নানা অনিয়মের তথ্য

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাৎ, হিসাবরক্ষককে দায়িত্ব না দেওয়া, পরিচ্ছন্নতাকর্মীদের বিল-ভাউচারে অনিয়ম এবং রোগীদের খাবার ও সরকারি ওষুধ বিতরণে অসংগতির বিষয়টি অভিযানে উঠে এসেছে।

রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘণ্টা দুদকের ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল মামুন এবং আবাসিক মেডিকেল কর্মকর্তা শিশির কুমার সানা উপস্থিত ছিলেন।

দুদক সূত্রে জানা গেছে, হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ভুয়া বিল-ভাউচার দেখিয়ে অর্থ আত্মসাতসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে হাসপাতালের হিসাবরক্ষক আব্দুল আজিজকে দায়িত্ব না দিয়ে পরিসংখ্যানবিদ মাইনুরকে দিয়ে হিসাবরক্ষকের কাজ করানোর তথ্য পাওয়া যায়। এ বিষয়ে হিসাবরক্ষক আব্দুল আজিজের কাছ থেকে লিখিত বক্তব্য নিয়েছেন দুদক কর্মকর্তারা।

এ ছাড়া হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মীদের নামে ভুয়া বিল-ভাউচার তৈরি করে প্রায় ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছেন অভিযান পরিচালনাকারীরা। সরকারি ওষুধ রোগীরা যথাযথভাবে পাচ্ছেন কি না, তা যাচাই করতে বিভিন্ন নথিপত্র সংগ্রহের পাশাপাশি রোগীদের সঙ্গে কথা বলেন তাঁরা।

রোগীদের খাবার সরবরাহের বিষয়টিও খতিয়ে দেখেন দুদক কর্মকর্তারা। রোববার দুপুরের খাবারের তালিকায় রুই মাছ থাকার কথা থাকলেও সরবরাহ করা খাবারে ভিন্ন মাছ পাওয়া যায় বলে অভিযান সূত্রে জানা গেছে।

হাসপাতালের হিসাবরক্ষক আব্দুল আজিজ বলেন, ২০২৬ সালের জুন মাসে তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হিসাবরক্ষক হিসেবে যোগদান করেন। কিন্তু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাঁকে দায়িত্ব বুঝিয়ে দেননি। তাঁর দায়িত্বের কাজ পরিসংখ্যানবিদ মাইনুরকে দিয়ে করানো হচ্ছে।

দুদকের ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক খালিদ মাহমুদ বলেন, দুদকের প্রধান কার্যালয়ের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। হাসপাতালের বিভিন্ন বিষয় খতিয়ে দেখে অভিযোগ-সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করা হয়েছে। এসব নথি পর্যালোচনা করে প্রধান কার্যালয়ে প্রতিবেদন দাখিল করা হবে।

তিনি আরও বলেন, অভিযানে কিছু অনিয়মের সত্যতা পাওয়া গেছে। সংগৃহীত নথিপত্র পর্যালোচনার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন:

আরো পড়ুন
মহেশপুর জীবননগর – মহেশপুর-জীবননগর সীমান্তে আড়াই মাসে পৌনে ৪ কোটি টাকার চোরাচালানি পণ্য
আরো পড়ুন
ঝিনাইদহ কৃষি অধিদপ্তর
আরো পড়ুন
জাতীয় শিক্ষক – জাতীয় শিক্ষক ফোরাম সাত দফা দাবিতে ঝিনাইদহে সম্মেলন
আরো পড়ুন
ঝিনাইদহ জাতীয় – ঝিনাইদহে জাতীয় দৈনিক কালের সমাজ পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আরো পড়ুন
কালীগঞ্জ বাড়তি – কালীগঞ্জে বাড়তি দামে গ্যাস বিক্রির অভিযোগে সিলিন্ডারবোঝাই ট্রাক আটক
আরো পড়ুন
Jhenaidah Kaliganj Dop Test
আরো পড়ুন
Scroll to Top