ঝিনাইদহ ভিক্ষার

ঝিনাইদহে ভিক্ষার টাকায় গড়া সোনার চেন ছিনতাই, উদ্ধারের আকুতি ৬০ বছরের সাকিয়ার – Aporadh Tothyachitra|Latest news of Crime

সাইফুল ইসলাম, ঝিনাইদহ সংবাদদাতা-

Thank you for reading this post, don't forget to subscribe!

মাত্র ৬০ বছর বয়স। অসুস্থ শরীর নিয়ে ঝিনাইদহ শহরের পথে পথে ঘুরে ভিক্ষা করেন সাকিয়া খাতুন। মানুষের কাছ থেকে পাওয়া সামান্য অর্থ জমিয়ে কোনোমতে চলে তার সংসার। সেই কষ্টার্জিত অর্থ থেকে দীর্ঘ ২০ বছর ধরে একটু একটু করে জমিয়ে তৈরি করেছিলেন দেড় ভরি ওজনের একটি সোনার চেন। কিন্তু প্রায় এক মাস আগে শহরের ক্যাসেল ব্রিজ এলাকায় এক ছিনতাইকারী তার গলা থেকে চেনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এরপর থেকেই নিজের শেষ সম্বল ফিরে পেতে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন অসহায় এই নারী।

খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমান বাজারমূল্যে চেনটির দাম প্রায় দুই লাখ টাকা। দীর্ঘ দুই দশকের ভিক্ষার জমানো টাকা দিয়ে শখ করে চেনটি তৈরি করেছিলেন তিনি। অথচ মুহূর্তেই সেই সম্বল হারিয়ে এখন দিশেহারা সাকিয়া খাতুন। তার বুকফাটা আর্তনাদ,গরিব মানুষ কি সোনার চেইন ব্যবহার করতে পারে না? সাংবাদিকদের দেখেই কান্নায় ভেঙে পড়েন এই বয়োবৃদ্ধ নারী। কাঁদতে কাঁদতে তিনি বলেন,তুই ওসির কাছে ক, আমার চেইনটা উদ্ধার করে দিক। আমি গরিব মানুষ বলে এক মাস হয়ে গেল, কেউ চেইনটা উদ্ধার করল না। বড়লোক হলে ঠিকই খুঁজে বের করত!

সাকিয়া খাতুনের এই আকুতি ও ক্ষোভে ফুটে উঠেছে নিজের কষ্টার্জিত শেষ সম্বল ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা। অসহায় এই নারীর প্রশ্ন, দীর্ঘ ২০ বছরের কষ্টের সঞ্চয় হারিয়ে তিনি কার কাছে বিচার চাইবেন?

এ বিষয়ে জানতে চাইলে ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, এ ধরনের কোনো চেন ছিনতাইয়ের অভিযোগ বা ঘটনার কথা তাঁর জানা নেই। তিনি খোঁজ নিয়ে এ বিষয়ে জানাতে পারবেন।

আরও পড়ুন:

আরো পড়ুন
কালীগঞ্জে
আরো পড়ুন
কালীগঞ্জ থানার বিএনপি নেতা
কালীগঞ্জের একই গ্রামের চার প্রতিবন্ধীর জীবনসংগ্রাম, সহযোগিতার অপেক্ষায় চার পরিবার
আরো পড়ুন
মহেশপুর মাধবদী বিওপি
কালীগঞ্জ সাজাপ্রাপ্ত
ঝিনাইদহে খামার থেকে ট্রাকে করে ৬ গরু চুরি, দিশেহারা কৃষক তারিকুল
আরো পড়ুন
Scroll to Top