আজকের দিন-তারিখ
  • ()
অভাবের তাড়নায় ইজিবাইক চালান সাবেক ছাত্রদল নেতা, পাশে দাঁড়াল জেলা পরিষদ

অভাবের তাড়নায় ইজিবাইক চালান সাবেক ছাত্রদল নেতা, পাশে দাঁড়াল জেলা পরিষদ

ঝিনাইদহ প্রতিনিধি

Thank you for reading this post, don't forget to subscribe!

সংসারের অভাব-অনটন ও সন্তানদের লেখাপড়ার খরচ জোগাতে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান ইসলাম মুকুল। তাঁর এমন জীবনসংগ্রামের খবর প্রকাশের পর আর্থিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে ঝিনাইদহ জেলা পরিষদ। একই সঙ্গে তাঁর সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ।

সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে রেজওয়ান ইসলাম মুকুলের হাতে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ তাঁর হাতে এই চেক তুলে দেন।

এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাবেক ছাত্রদল নেতা রেজওয়ান ইসলাম মুকুল ও তাঁর ছেলে সাজিদ হাসান রিয়ানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং জেলা পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চেক হস্তান্তরকালে অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, রেজওয়ান ইসলাম মুকুল বিএনপি ও ছাত্রদলের দুর্দিনের একজন সহযোদ্ধা। হামলা, মামলা ও নির্যাতন সহ্য করেও তিনি জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি করেছেন। এমন একজন রাজনৈতিক কর্মীকে অর্থনৈতিক সংকটের কারণে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতে হচ্ছে, যা অত্যন্ত বেদনাদায়ক।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তৃণমূল পর্যায়ে বিএনপির বঞ্চিত ও অবহেলিত নেতাকর্মীদের খোঁজখবর নেওয়া হচ্ছে। মুকুলের সন্তানরা অত্যন্ত মেধাবী। তাঁর বড় ছেলের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা পরিষদের পক্ষ থেকে প্রাথমিকভাবে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

এমএ মজিদ আরও বলেন, তিনি ব্যক্তিগতভাবে রেজওয়ান ইসলাম মুকুলের সন্তানদের লেখাপড়ার যাবতীয় দায়িত্ব গ্রহণ করেছেন। অর্থের অভাবে যেন কোনো রাজনৈতিক কর্মীকে মুকুলের মতো কঠিন জীবনসংগ্রামে পড়তে না হয়, সে বিষয়ে তাঁরা আন্তরিকভাবে কাজ করতে চান।

উল্লেখ্য, একসময় কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা রেজওয়ান ইসলাম মুকুল বর্তমানে পরিবারের ভরণপোষণ ও সন্তানদের শিক্ষার ব্যয় মেটাতে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। তাঁর জীবনসংগ্রামের খবর প্রকাশের পর বিষয়টি আলোচনায় আসে।

আরও পড়ুন:

আরো পড়ুন
ঝিনাইদহ নিকাহ – ঝিনাইদহে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি, বন্ধ বিয়ে ও তালাক নিবন্ধন
আরো পড়ুন
ঝিনাইদহ যুবকদের – ঝিনাইদহে যুবকদের মাঝে ফুটবল জার্সি বিতরণ, মাদক থেকে দূরে থাকার আহ্বান
আরো পড়ুন
কালীগঞ্জে বারবাজার রেলস্টেশনে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ
আরো পড়ুন
ঝিনাইদহে ঐতিহ্যবাহী ঝাপান খেলা, সাপের খেলা দেখতে দর্শনার্থীদের ঢল
আরো পড়ুন
কোটচাঁদপুরে শোরুম থেকে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা, যুবক আটক
আরো পড়ুন
কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, মিলেছে নানা অনিয়মের তথ্য
আরো পড়ুন
Scroll to Top