আজকের দিন-তারিখ
  • ()
ঝিনাইদহ নিকাহ – ঝিনাইদহে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি, বন্ধ বিয়ে ও তালাক নিবন্ধন

ঝিনাইদহে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি, বন্ধ বিয়ে ও তালাক নিবন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি

Thank you for reading this post, don't forget to subscribe!

নতুন করে নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদ এবং বর্তমান কর্মরত রেজিস্ট্রারদের নিজ নিজ কর্মএলাকা বহাল রাখার দাবিতে ঝিনাইদহে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা। সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলায় বিয়ে ও তালাক নিবন্ধনের কার্যক্রম বন্ধ রয়েছে।

‘জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতি’র উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকার নিকাহ রেজিস্ট্রাররা অংশ নেন। এ সময় তাঁরা কলম বিরতি পালন করে সরকারের নতুন নিয়োগ পরিকল্পনার প্রতিবাদ জানান।

কর্মসূচিতে বক্তারা বলেন, বর্তমানে দেশের প্রতিটি ইউনিয়নে একজন করে নিকাহ রেজিস্ট্রার দায়িত্ব পালন করছেন। কিন্তু সরকার নতুন করে প্রতিটি ইউনিয়নে আরও দুজন করে নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে একই এলাকায় একাধিক রেজিস্ট্রারের মধ্যে অযাচিত প্রতিযোগিতা তৈরি হবে। এতে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করা রেজিস্ট্রারদের পাশাপাশি নতুন নিয়োগপ্রাপ্তরাও আর্থিক সংকটে পড়বেন।

তাঁরা আরও বলেন, একজন নিকাহ রেজিস্ট্রারকে নির্দিষ্ট এলাকার দায়িত্ব দিয়ে নিয়োগ দেওয়া হয়। সেই কর্মএলাকা বিভাজন করে নতুন করে একাধিক রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হলে পেশাগত স্থিতিশীলতা নষ্ট হবে। এমনিতেই বিয়ে নিবন্ধনের সংখ্যা ও আয় সীমিত হওয়ায় অনেক রেজিস্ট্রার আর্থিক সংকটের মধ্যে রয়েছেন। নতুন নিয়োগের সিদ্ধান্ত তাঁদের জীবিকা আরও অনিশ্চিত করে তুলবে।

বক্তারা জনস্বার্থ ও পেশাগত সুরক্ষার বিষয়টি বিবেচনা করে নতুন নিয়োগের সিদ্ধান্ত বাতিল এবং বর্তমান কর্মরত নিকাহ রেজিস্ট্রারদের নিজ নিজ কর্মএলাকা বহাল রাখার দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তাঁরা।

একই দাবিতে চাঁপাইনবাবগঞ্জেও কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ঐক্য পরিষদ’ জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার ৪৫টি ইউনিয়ন ও চারটি পৌরসভার নিকাহ রেজিস্ট্রাররা অংশ নেন।

সেখানে বক্তারা জানান, আইন মন্ত্রণালয় বর্তমান লাইসেন্সের এলাকা বিভাজন করে প্রতি ইউনিয়নে তিনজন, প্রতিটি পৌর ওয়ার্ডে একজন এবং সিটি করপোরেশনের প্রতি ওয়ার্ডে তিনজন করে নিকাহ রেজিস্ট্রার নিয়োগের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। তাঁদের দাবি, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে পেশাগত ও আর্থিক সংকট আরও বাড়বে।

দুই জেলাতেই কর্মসূচির কারণে বিয়ে ও তালাক নিবন্ধনের কার্যক্রম বন্ধ থাকায় সংশ্লিষ্ট সেবাগ্রহীতারা ভোগান্তিতে পড়েছেন।

আরও পড়ুন:

আরো পড়ুন
ঝিনাইদহ যুবকদের – ঝিনাইদহে যুবকদের মাঝে ফুটবল জার্সি বিতরণ, মাদক থেকে দূরে থাকার আহ্বান
আরো পড়ুন
কালীগঞ্জে বারবাজার রেলস্টেশনে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ
আরো পড়ুন
ঝিনাইদহে ঐতিহ্যবাহী ঝাপান খেলা, সাপের খেলা দেখতে দর্শনার্থীদের ঢল
আরো পড়ুন
কোটচাঁদপুরে শোরুম থেকে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা, যুবক আটক
আরো পড়ুন
কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, মিলেছে নানা অনিয়মের তথ্য
আরো পড়ুন
মহেশপুর জীবননগর – মহেশপুর-জীবননগর সীমান্তে আড়াই মাসে পৌনে ৪ কোটি টাকার চোরাচালানি পণ্য
আরো পড়ুন
Scroll to Top