নারীদের স্ব – নারীদের স্ব-প্রয়োগযোগ্য গর্ভনিরোধক ইনজেকশন আনল ইনসেপ্টা

নারীদের স্ব-প্রয়োগযোগ্য গর্ভনিরোধক ইনজেকশন আনল ইনসেপ্টা

স্বাস্থ্য ও চিকিৎিসা ডেস্ক

Thank you for reading this post, don't forget to subscribe!

নারীদের জন্য স্ব-প্রয়োগযোগ্য গর্ভনিরোধক ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’ বাজারে এনেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রিকোয়ালিফায়েড এ ইনজেকশনটি বাংলাদেশের প্রথম ইউনিজেক্ট ডিভাইসে বাজারজাত করা স্ব-প্রয়োগযোগ্য গর্ভনিরোধক ইনজেকশন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে নারীরা প্রশিক্ষণ ও প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করে নিজেরাই জন্মনিয়ন্ত্রণের এ পদ্ধতি ব্যবহার করতে পারবেন।

মেডোজেন সাবকিউতে রয়েছে Medroxyprogesterone Acetate BP ১০৪ মি.গ্রা./০.৬৫ মি.লি.। এটি প্রতি ১২ থেকে ১৪ সপ্তাহ অন্তর ত্বকের নিচে প্রয়োগ করতে হয়। প্রচলিত মাংসপেশিতে প্রয়োগযোগ্য ইনজেকশনের তুলনায় এতে প্রায় ৩০ শতাংশ কম মাত্রার ওষুধ ব্যবহার করেই গর্ভনিরোধক সুরক্ষা পাওয়া যায়। ফলে প্রতিবার ইনজেকশন নিতে স্বাস্থ্যসেবা কেন্দ্রে যাওয়ার প্রয়োজন কমতে পারে।

জন্মনিয়ন্ত্রণের পাশাপাশি এন্ডোমেট্রিওসিসজনিত ব্যথা ব্যবস্থাপনাতেও ওষুধটি ব্যবহারের সুযোগ রয়েছে। এ ক্ষেত্রেও একই মাত্রায় প্রতি ১২ থেকে ১৪ সপ্তাহ অন্তর ত্বকের নিচে ইনজেকশন প্রয়োগ করতে হয়। তবে ব্যবহারের আগে নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলের বলরুমে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে মেডোজেন সাবকিউয়ের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) সভাপতি অধ্যাপক ফিরোজা বেগম। প্রধান অতিথি ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারা বেগম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওজিএসবির সাবেক সভাপতি ও বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের (বিএমআরসি) চেয়ারম্যান অধ্যাপক সায়েবা আক্তার এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি সোসাইটি অব বাংলাদেশের (এফএসএসবি) মহাসচিব অধ্যাপক মারুফ সিদ্দিকী। এতে দেশের পাঁচ শতাধিক গাইনোকোলজিস্ট অংশ নেন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ফিরোজা বেগম বলেন, মেডোজেন সাবকিউ বাংলাদেশের পাশাপাশি বিশ্বজুড়ে নারীদের জন্য গুরুত্বপূর্ণ সম্ভাবনা তৈরি করেছে। এর কার্যকারিতা ও স্ব-প্রয়োগযোগ্য পদ্ধতি জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থাপনায় নতুন সুযোগ সৃষ্টি করবে। এ ছাড়া এন্ডোমেট্রিওসিসের চিকিৎসা ব্যয় প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ কমিয়ে আনতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

আবদুল মুক্তাদির বলেন, মেডোজেন সাবকিউ শুধু একটি ওষুধ নয়; এর পেছনে রয়েছে প্রযুক্তিগত উন্নয়ন ও চিকিৎসাবিজ্ঞানের গবেষণা। বাংলাদেশসহ বিশ্বজুড়ে নারীদের স্বাস্থ্যসেবায় এটি মাইলফলক হয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষজ্ঞ প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ফেরদৌসী বেগম, অধ্যাপক রাশিদা বেগম, অধ্যাপক শেহরীন এফ সিদ্দিকা, অধ্যাপক মুশাররাত সুলতানা সুমি, ডা. মঞ্জুর হোসেন, তাবাসসুম পারভীন ও অধ্যাপক নুশরাত মাহমুদসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ওজিএসবির মহাসচিব ডা. এফএম আনামুল হক। ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনটির সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. শারমিন অব্বাসী ও ডা. ফারাহ নূর।

আরও পড়ুন:

আরো পড়ুন
ঝিনাইদহ উন্নয়ন
আরো পড়ুন
Img 20261123 Wa0000
আরো পড়ুন
এআই সাইকোসিস কী, চ্যাটবটের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতায় কেন বাড়ছে উদ্বেগ?
আরো পড়ুন
Jpg 45
আরো পড়ুন
ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক বদলি নিয়ে ক্ষোভ, পুনর্বহালের দাবি
আরো পড়ুন
শার্শা বেনাপোল – শার্শা-বেনাপোল এলাকায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, দেড় মাসে ১৮৮ জন আক্রান্ত
আরো পড়ুন
Scroll to Top