Img 20261123 Wa0000

১৩২ কর্মচারীর অভিযোগের মুখে ঝিনাইদহ হাসপাতালে আসছেন না ডা. ইউসুফ আলী

সাইফুল ইসলাম, ঝিনাইদহ

যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনকালে ১৩২ কর্মকর্তা-কর্মচারীর লিখিত অভিযোগের মুখে পড়া ডা. মো. ইউসুফ আলী ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে যোগ দিচ্ছেন না। তাঁকে পদায়নের সিদ্ধান্ত পরিবর্তন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ফলে ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে ডা. মো. মোস্তাফিজুর রহমানই বহাল থাকছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

জানা যায়, গত ১৮ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ঝিনাইদহ সদর হাসপাতালের তৎকালীন তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমানকে খুলনার বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। একই আদেশে তাঁর স্থলে যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক কর্মকর্তা ডা. মো. ইউসুফ আলীকে ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে পদায়ন করা হয়েছিল।

তবে শার্শায় দায়িত্ব পালনকালে ডা. ইউসুফ আলীর বিরুদ্ধে ১৩২ কর্মকর্তা-কর্মচারীর লিখিত অভিযোগের বিষয়টি সামনে আসার পর তাঁর পদায়ন নিয়ে ঝিনাইদহে আলোচনা-সমালোচনা শুরু হয়। অভিযোগকারীরা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর দেওয়া লিখিত অভিযোগে অসদাচরণ, অকথ্য ভাষায় গালিগালাজ, পাওনা টাকা পরিশোধে বিলম্ব, স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তোলেন।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে যশোরের সিভিল সার্জন এবং স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় তদন্ত দল সরেজমিনে তদন্ত কার্যক্রম পরিচালনা করে। এ সময় অভিযোগকারীদের পৃথকভাবে লিখিত জবানবন্দিও নেওয়া হয়। তবে তদন্তের চূড়ান্ত ফলাফল সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে ডা. ইউসুফ আলী তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছিলেন।

এদিকে ডা. ইউসুফ আলীর নামে আওয়ামী লীগপন্থী চিকিৎসকদের সংগঠন হিসেবে পরিচিত স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ২২০০১৫১ নম্বরের আজীবন সদস্যপদের তথ্য সংশ্লিষ্ট নথিতে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁর সাংগঠনিক পরিচয় এবং শার্শায় ১৩২ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগের বিষয়টি সামনে আসার পর ঝিনাইদহ সদর হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে তাঁর পদায়ন নিয়ে স্থানীয়ভাবে প্রশ্ন ওঠে। বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়।

এরই মধ্যে গত ২২ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের নতুন প্রজ্ঞাপনে আগের পদায়নসংক্রান্ত সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। নতুন আদেশে ডা. মোস্তাফিজুর রহমানকে ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে বহাল রাখা হয়েছে। ফলে ডা. ইউসুফ আলীর এ হাসপাতালে যোগদানের সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না।

উল্লেখ্য, ডা. ইউসুফ আলীর পদায়ন নিয়ে বিতর্কের পাশাপাশি হাসপাতালের তৎকালীন তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমানের বদলি নিয়েও স্থানীয়ভাবে আলোচনা চলছিল। নতুন প্রজ্ঞাপনের ফলে আপাতত তিনি ঝিনাইদহ সদর হাসপাতালের দায়িত্বেই থাকছেন।

আরো পড়ুন
Jpg 53
আরো পড়ুন
মহেশপুর
আরো পড়ুন
৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়, সংকট কাটিয়ে এগোনোর প্রত্যাশা
আরো পড়ুন
জমি বিক্রি করে সৌদি আরবে, দুর্ঘটনায় পা হারিয়ে অসহায় রাজু
আরো পড়ুন
ঝিনাইদহ উন্নয়ন
আরো পড়ুন
ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর যুবদলের সাংগঠনিক দায়িত্ব পেলেন ঝিনাইদহের কামরুজ্জামান
আরো পড়ুন
Scroll to Top