আজকের দিন-তারিখ
  • ()
ঘরের মাঠে – ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে অজেয় রেকর্ডের চ্যালেঞ্জে বাংলাদেশ

ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে অজেয় রেকর্ডের চ্যালেঞ্জে বাংলাদেশ

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ রাতে জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ পাকিস্তানের মুখোমুখি হবে, যেখানে লাল-সবুজ দল ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে কখনো হারেনি।

এই ম্যাচে বাংলাদেশ ২১ বছরের দীর্ঘ অপেক্ষা শেষে স্বপ্নের ফাইনালে পৌঁছানোর সুযোগ পাবে। ২০০৫ সালে স্বাগতিক পাকিস্তানকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছিল বাংলাদেশ, যদিও শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের কাছে ২-০ গোলে হেরেছিল।

অন্যদিকে, আগের ১২টি আসরে একবারও ফাইনাল খেলতে না পারা পাকিস্তান এবার স্বাগতিক বাংলাদেশকে বিদায় করে প্রথমবারের মতো ফাইনালে ওঠার স্বপ্ন দেখছে। তবে তাদের সেই স্বপ্নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশ, যাদের ইতিহাসে ২০০৩ সালের পর দ্বিতীয়বারের মতো ঘরের মাঠে সাফের ফাইনাল খেলার হাতছানি এখন তাদের সামনেই।

পাকিস্তান দক্ষিণ এশিয়ার ফুটবলে কখনোই বড় শক্তি না হওয়া সত্ত্বেও ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত উদ্বোধনী ফিফা আসিয়ান কাপে কয়েকজন মানসম্পন্ন প্রবাসী ফুটবলারের অন্তর্ভুক্তিতে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। সেই টুর্নামেন্টের শেষ দুই ম্যাচে পিছিয়ে পড়েও ফিলিপাইনের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল পাকিস্তান, আর শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে শুরুতে লিড নিয়েও শেষ পর্যন্ত ৪-২ গোলে হেরেছিল।

তবে সেই ছন্দ সাফ চ্যাম্পিয়নশিপে টেনে আনতে পারেনি তারা। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৩-২ গোলে হার দিয়ে আসর শুরু করলেও, পরের ম্যাচে ধুঁকতে থাকা মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে আরও পাঁচজন প্রবাসী ফুটবলারকে দলে ভিড়িয়ে শক্তি বাড়িয়েছে পাকিস্তান। তবে অল্প সময়ের মধ্যে দলের সঙ্গে তারা কতটা মানিয়ে নিতে পারবেন, সেটিই এখন বড় প্রশ্ন।

হামজা চৌধুরী, শমিত শোম, ফারহান আলী ওয়াহিদসহ বেশ কয়েকজন প্রবাসী ফুটবলারের অন্তর্ভুক্তিতে উজ্জীবিত বাংলাদেশের পক্ষে কথা বলছে পরিসংখ্যানও। ১৯৯৫ থেকে ২০১২ সাল পর্যন্ত টানা ১৭ বছর পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ছিল বাংলাদেশ। সেই অজেয় যাত্রায় ছেদ পড়ে ২০১৩ সালে কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে, যেখানে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ।

দুই দেশের জাতীয় দলের সবশেষ দেখা হয়েছিল ২০১৮ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে। সেই ম্যাচে তপু বর্মনের একমাত্র জয়সূচক গোলে ১-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। এ ছাড়া গত বছর মালদ্বীপে অনুষ্ঠিত ডায়মন্ড জুবিলি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টেও বাংলাদেশের অলিম্পিক দলকে হারাতে পারেনি পাকিস্তান। ২০২৫ সালের সেই আসরে চ্যাম্পিয়ন পাকিস্তান, রানার্সআপ আফগানিস্তান এবং স্বাগতিক মালদ্বীপ—তিন দলের বিপক্ষেই গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশের অলিম্পিক দল।

এর আগে ২০০৫ সালের সাফ সেমিফাইনালে আর্জেন্টাইন কোচ আন্দ্রেস ক্রুসিয়ানির অধীনে পাকিস্তানকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ম্যাচের দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেছিলেন ডিফেন্ডার মোহাম্মদ সুজন।

ঘরের মাঠ ও বাইরের অতীত রেকর্ড, প্রবাসী ফুটবলারদের নিয়ে গড়া শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ উন্নতির ছাপ এবং টানা দুই ম্যাচে কোনো গোল হজম না করার আত্মবিশ্বাস—সব মিলিয়ে ২১ বছরের ফাইনাল খরা কাটানোর দারুণ সুযোগ বাংলাদেশের সামনে। আর মাঠের বাইরে ‘দ্বাদশ খেলোয়াড়’ হয়ে স্বাগতিক দর্শকদের গর্জন তো থাকছে, যা লাল-সবুজদের স্বপ্নপূরণে জোগাবে বাড়তি শক্তি।

ঘরের মাঠে বাংলাদেশের রেকর্ড: ১৯৮৫ সাফ গেমস: বাংলাদেশ ২-১ পাকিস্তান

২০০৫ এশিয়ান কাপ বাছাইপর্ব: বাংলাদেশ ০-০ পাকিস্তান ২০০৯ সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ ০-০ পাকিস্তান

২০১১ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব: বাংলাদেশ ৩-০ পাকিস্তান ২০১৮ সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ ১-০ পাকিস্তান

আরও পড়ুন:

আরো পড়ুন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন পূর্ণাঙ্গ সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের ব্যাটিং বিভাগ শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ও অভিজ্ঞ কোচ ডেইল বেনকেনস্টাইনকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আরো পড়ুন
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের প্রথম টেস্ট সেঞ্চুরি
আরো পড়ুন
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা, নতুন মুখ মাহফিজুল
আরো পড়ুন
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের প্রথম টেস্ট সেঞ্চুরি
আরো পড়ুন
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের প্রথম টেস্ট সেঞ্চুরি
আরো পড়ুন
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের প্রথম টেস্ট সেঞ্চুরি
আরো পড়ুন
Scroll to Top