রামিসা হত্যা-ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস

অনলাইন ডেস্ক

Thank you for reading this post, don't forget to subscribe!

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার আলোচিত মামলায় আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন উচ্চ আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পর্যবেক্ষণে আদালত বলেন, শিশু রামিসাকে নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হত্যা করা হয়েছে। এ ধরনের অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।

রায় ঘোষণার সময় রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে শুনানি করেন হাফিজুর রহমান খান। এ সময় আদালতে উপস্থিত ছিলেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।

রায়ে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেন রামিসার বাবা। তবে স্বপ্না খাতুনের খালাসের বিষয়ে তিনি বলেন, অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা করে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

এর আগে সোমবার (১৬ নভেম্বর) দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ করেন হাইকোর্ট। শুনানি শেষে মঙ্গলবার রায় ঘোষণার দিন ধার্য করা হয়।

মামলার বিবরণে জানা যায়, রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পরিবার নিয়ে রাজধানীর পল্লবী থানার সেকশন-১১, ব্লক-বি এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি বনানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। একই ভবনের অন্য একটি ফ্ল্যাটে থাকতেন আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না। রামিসা স্থানীয় পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

গত ১৯ মে রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনার পর কক্ষের জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল রানা। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ স্বপ্নাকে হেফাজতে নেয়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় রামিসার বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। ২১ মে সোহেল রানা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে দুজনকেই কারাগারে পাঠানো হয়।

২৫ মে মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একই দিন মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠানো হয়।

১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। পরদিন রাষ্ট্রপক্ষে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। ৩ জুন ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারা অনুযায়ী আসামিদের পরীক্ষা করা হয়।

এরপর ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন মামলার রায় ঘোষণা করেন। রায়ে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পাশাপাশি সোহেলকে পাঁচ লাখ এবং স্বপ্নাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ রামিসার আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ দেন আদালত।

ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড কার্যকরের জন্য হাইকোর্টের অনুমোদন প্রয়োজন হওয়ায় মামলার ডেথ রেফারেন্স উচ্চ আদালতে পাঠানো হয়। পরে দুই আসামিও হাইকোর্টে জেল আপিল করেন। আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে মঙ্গলবার সোহেলের মৃত্যুদণ্ড বহাল এবং স্বপ্না খাতুনকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট।

আরও পড়ুন:

আরো পড়ুন
রূপপুর পারমাণবিক কেন্দ্র – রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিট ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয়
আরো পড়ুন
1794869458 D5a42a3502f6d8f1465e1fa1b939a4dd
আরো পড়ুন
কর্মকর্তা কর্মচারীর – ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর আন্দোলনে উত্তাল জাতীয় বিশ্ববিদ্যালয়, তিন দিন
আরো পড়ুন
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মাঠে বিজিবির ১৫০ ও পুলিশের ১ হাজার ৩৫০ সদস্য
আরো পড়ুন
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যে জামায়াতের শতভাগ সমর্থন, সংসদে শফিকুর রহমান
আরো পড়ুন
যুক্তরাষ্ট্রের হাসপাতালের সহযোগিতায় দেশে ‘মেডিক্যাল সিটি’ প্রতিষ্ঠার উদ্যোগ
আরো পড়ুন
Scroll to Top