ঝিনাইদহে নসিমন ও ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী যুবকের

ঝিনাইদহে নসিমন ও ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী যুবকের

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে নসিমন ও ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী যুবকের। ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাজিম হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার ধানহাড়িয়া এলাকায় শরীফুল ফিলিং স্টেশনের (তেল পাম্প) সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রাতে সাজিম নিজ মোটরসাইকেলযোগে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ধানহাড়িয়া এলাকায় পৌঁছালে পাশাপাশি চলতে থাকা অপর একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা এড়ানোর চেষ্টা করেন তিনি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অবৈধ নসিমনের সাথে তার মোটরসাইকেলের সজোড়ে ধাক্কা লাগে। এতে সাজিম ছিটকে রাস্তায় পড়ে গেলে সামনের দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে আরাপপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর আলী জানান, বিপরীতমুখী নসিমন ও ঘাতক ট্রাকের চাপায় ঘটনাস্থলেই ওই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই সুযোগ বুঝে ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক ট্রাক ও চালককে শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন
কালীগঞ্জে ইসলামী ছাত্রশিবির
আরো পড়ুন
কালীগঞ্জে নলভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নতুন ভবন বরাদ্দ, মতবিনিময় সভা ও সংবর্ধনা
আরো পড়ুন
Remove term কাঠের ফার্নিচারের দোকানে আগুন কাঠের ফার্নিচারের
আরো পড়ুন
কালীগঞ্জে সার না পেয়ে ডিলার
আরো পড়ুন
ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মহসীনের ছায়াটেন্ডারবাজি ও অনিয়মের অভিযোগ
আরো পড়ুন
ঝিনাইদহ-যশোর মহাসড়ক
আরো পড়ুন
Scroll to Top