রোড অ্যাক্সিডেন্ট ঝিনেদার কাগজ

কালীগঞ্জে গাছের গুঁড়িবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

কালীগঞ্জ প্রতিনিধি

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহের কালীগঞ্জে গাছের গুঁড়িবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মহিউদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলার ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারের চাপাতালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিন কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মইনুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে চাপাতালা এলাকার একটি চায়ের দোকানে চা পান শেষে মহিউদ্দিন বালিয়াডাঙ্গা বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় লাউতালা থেকে গাছের গুঁড়িবোঝাই একটি ট্রাক বালিয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। পথে চাপাতালা এলাকায় ট্রাকটির পেছনের চাকায় পিষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মহিউদ্দিন মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়দের ধারণা। তাঁদের দাবি, তিনি চলন্ত ট্রাকটির পেছনের চাকার নিচে ঝাঁপ দিয়েছিলেন। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা নিশ্চিত হতে পুলিশের তদন্ত প্রয়োজন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কালীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন:

আরো পড়ুন
কালীগঞ্জে বিএনপির র‍্যালিতে ওসির অংশগ্রহণের অভিযোগ, জামায়াতের নিন্দা ও প্রত্যাহারের দাবি
আরো পড়ুন
New Project 7 20261110011228
আরো পড়ুন
মহেশপুর আইনশৃঙ্খলা কমিটি – মহেশপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা: নিরাপত্তা ও অপরাধ দমনে আলোচনা
আরো পড়ুন
শৈলকুপায় শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে আওয়ামী লীগের পোস্টারিং
আরো পড়ুন
কালীগঞ্জে চার প্রতিবন্ধী – কালীগঞ্জে চার প্রতিবন্ধী মানুষের নিদারুণ জীবনসংগ্রাম, প্রয়োজন
আরো পড়ুন
ঝিনাইদহে ৫৫তম জাতীয় সমবায় দিবস – ঝিনাইদহে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপনে র‍্যালি ও সমবায় মেলা
আরো পড়ুন
Scroll to Top