শৈলকুপায় শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে আওয়ামী লীগের পোস্টারিং

শৈলকুপায় শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে আওয়ামী লীগের পোস্টারিং

শৈলকুপা প্রতিনিধি

Thank you for reading this post, don't forget to subscribe!

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দাবি জানিয়ে ঝিনাইদহের শৈলকুপা পৌর এলাকায় পোস্টার সাঁটিয়েছে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

রোববার (৯ নভেম্বর) শৈলকুপা পৌরসভার বিভিন্ন স্থানে এসব পোস্টার দেখা যায়। পোস্টারগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি এতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘দেশ বাঁচাতে প্রয়োজন, শেখ হাসিনার প্রত্যাবর্তন’—এমন স্লোগান লেখা রয়েছে।

পোস্টারগুলোর প্রচারক হিসেবে শৈলকুপা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিকদার ওয়াহিদুজ্জামান ইকুর নাম ও দলীয় পরিচয় উল্লেখ করা হয়েছে। তবে এ ধরনের পোস্টারিংয়ের সঙ্গে তাঁর সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে প্রকাশ্যে শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে পোস্টারিংয়ের ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যেও আলোচনা-সমালোচনা চলছে।

এ বিষয়ে শৈলকুপা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিকদার ওয়াহিদুজ্জামান ইকু বলেন, কে বা কারা এসব পোস্টার সাঁটিয়েছে, তা তাঁর জানা নেই।

আরও পড়ুন:

আরো পড়ুন
কালীগঞ্জে চার প্রতিবন্ধী – কালীগঞ্জে চার প্রতিবন্ধী মানুষের নিদারুণ জীবনসংগ্রাম, প্রয়োজন
আরো পড়ুন
ঝিনাইদহে ৫৫তম জাতীয় সমবায় দিবস – ঝিনাইদহে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপনে র‍্যালি ও সমবায় মেলা
আরো পড়ুন
Img 20261108 Wa0000
আরো পড়ুন
Civil Serjon Office 20261108175603
আরো পড়ুন
মহেশপুরে মোটরসাইকেল ও পাখিভ্যান সংঘর্ষ – মহেশপুরে মোটরসাইকেল ও পাখিভ্যান সংঘর্ষে ভ্যানচালক নিহত (2)
আরো পড়ুন
Img 20261107 Wa0014
আরো পড়ুন
Scroll to Top