New Project 7 20261110011228

শৈলকুপায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা ৩৫ শিক্ষার্থী

ইবি প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বহনকারী একটি ডাবল ডেকার বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে বাসটি চলন্ত অবস্থায় থাকায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বাসে থাকা ৩৫ শিক্ষার্থী। এ ঘটনায় কেউ হতাহত হননি।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (৯ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে ঝিনাইদহ থেকে ক্যাম্পাসগামী ‘দিগন্ত’ নামের বাসটি শৈলকুপার চাঁদপুর ড্রাগন বাগান এলাকা অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভাটই বাজার এলাকায় সড়ক নির্মাণকাজ চলায় দীর্ঘ সময় যানজটে আটকে ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাসগুলো। যানজট কমে গেলে ‘দিগন্ত’ বাসটি ক্যাম্পাসের উদ্দেশে যাত্রা শুরু করে। চাঁদপুর ড্রাগন বাগান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল থেকে বাসটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। চলন্ত বাসের চাকায় লেগে বস্তুটি সড়কে ছিটকে পড়ে। এতে বাসের ভেতরে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাসে থাকা সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী বর্ষা বলেন, দীর্ঘ সময় যানজটে আটকে থাকার পর বাস চলতে শুরু করলে কিছুক্ষণ পরই হামলার ঘটনা ঘটে। অল্পের জন্য তাঁরা রক্ষা পেয়েছেন। তিনি বলেন, বোমাটি সামান্য এদিক-সেদিক হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। সাধারণ শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

বাসচালক বুরাহান উদ্দিন জানান, বাসটি চাঁদপুর ব্রিজ পার হয়ে ড্রাগন বাগানের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কালো মোটরসাইকেলে থাকা হেলমেট পরা দুই ব্যক্তির একজন পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করেন। বাসের গতি কম থাকায় তিনি কৌশলে সেটি পাশ কাটিয়ে সামনে এগিয়ে যান। বাসে তখন প্রায় ৩৫ জন শিক্ষার্থী, তাঁর সহকারী ও তিনি ছিলেন। তবে কারও কোনো ক্ষতি হয়নি।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, এ ধরনের একটি ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে সেখানে কোনো আলামত পাওয়া যায়নি। যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে মহাসড়কজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন:

আরো পড়ুন
শৈলকুপায় শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে আওয়ামী লীগের পোস্টারিং
আরো পড়ুন
কালীগঞ্জে চার প্রতিবন্ধী – কালীগঞ্জে চার প্রতিবন্ধী মানুষের নিদারুণ জীবনসংগ্রাম, প্রয়োজন
আরো পড়ুন
ঝিনাইদহে ৫৫তম জাতীয় সমবায় দিবস – ঝিনাইদহে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপনে র‍্যালি ও সমবায় মেলা
আরো পড়ুন
Img 20261108 Wa0000
আরো পড়ুন
Civil Serjon Office 20261108175603
আরো পড়ুন
মহেশপুরে মোটরসাইকেল ও পাখিভ্যান সংঘর্ষ – মহেশপুরে মোটরসাইকেল ও পাখিভ্যান সংঘর্ষে ভ্যানচালক নিহত (2)
আরো পড়ুন
Scroll to Top