আজকের দিন-তারিখ
  • ()
ঝিনাইদহ শৈলকুপা – ঝিনাইদহে শৈলকুপায় দিনমজুরের অর্ধগলিত মৃতদেহ আবিষ্কার (2)

ঝিনাইদহে শৈলকুপায় দিনমজুরের অর্ধগলিত মৃতদেহ আবিষ্কার

শৈলকুপা, ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকুপায় নিখোঁজের ছয় দিন পর কালীনদী থেকে তুষার পাল (৫৭) নামে এক দিনমজুরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (১৬ নভেম্বর) বেলা ১টার দিকে উপজেলার কচুয়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কালীনদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তুষার পাল ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ সময় স্বজনেরা মরদেহটি তুষার পালের বলে শনাক্ত করেন।

তুষার পালের ভাতিজা তরঙ্গ পাল জানান, গত মঙ্গলবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তাঁর চাচা। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সোমবার দুপুরে নদীতে মরদেহ ভাসার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে সেটি শনাক্ত করেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, মরদেহের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, তুষার পাল কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি বিভিন্ন সময় রাতে মন্দিরে অবস্থান করতেন।

আরও পড়ুন:

আরো পড়ুন
অভাবের তাড়নায় ইজিবাইক চালান সাবেক ছাত্রদল নেতা, পাশে দাঁড়াল জেলা পরিষদ
আরো পড়ুন
ঝিনাইদহ নিকাহ – ঝিনাইদহে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি, বন্ধ বিয়ে ও তালাক নিবন্ধন
আরো পড়ুন
ঝিনাইদহ যুবকদের – ঝিনাইদহে যুবকদের মাঝে ফুটবল জার্সি বিতরণ, মাদক থেকে দূরে থাকার আহ্বান
আরো পড়ুন
কালীগঞ্জে বারবাজার রেলস্টেশনে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ
আরো পড়ুন
ঝিনাইদহে ঐতিহ্যবাহী ঝাপান খেলা, সাপের খেলা দেখতে দর্শনার্থীদের ঢল
আরো পড়ুন
কোটচাঁদপুরে শোরুম থেকে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা, যুবক আটক
আরো পড়ুন
Scroll to Top