শৈলকুপা উপজেলা চেয়ারম্যান

ঝিনাইদহের সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম ঢাকায় গ্রেফতার

মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকা থেকে আটক

Thank you for reading this post, don't forget to subscribe!

শৈলকুপা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এম আব্দুল হাকিম আহমেদকে (৫৭) ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল হাকিম আহমেদকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রাখছিলেন। ঢাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং দলটির মিছিলের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন বলে পুলিশের দাবি।

গ্রেফতার আব্দুল হাকিম আহমেদ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হিতামপুর গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন:

আরো পড়ুন
ঝিনাইদহ সড়ক – ঝিনাইদহে সড়ক প্রশস্তকরণে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৫ লাখ টাকায়
আরো পড়ুন
ঝিনাইদহ চক্ষু হাসপাতালে তিন বছর পর ছয় কর্মচারীর নিয়োগ বাতিল
আরো পড়ুন
স্বামীর ইটের আঘাতে স্ত্রী হত্যা, সাবেক স্বামী আটক
আরো পড়ুন
স্বামীর ইটের আঘাতে স্ত্রী হত্যা, সাবেক স্বামী আটক
আরো পড়ুন
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
আরো পড়ুন
মাসে কোটচাঁদপুর – তিন মাসে কোটচাঁদপুর থানায় দুই ওসির বদলি, দায়িত্বে তদন্ত কর্মকর্তা
আরো পড়ুন
Scroll to Top