ঝিনাইদহ শীতার্তদের – ঝিনাইদহে শীতার্তদের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০ কম্বল দিল আশা

ঝিনাইদহে শীতার্তদের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০ কম্বল দিল আশা

নিজস্ব প্রতিবেদক

Thank you for reading this post, don't forget to subscribe!

শীত মৌসুমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বিতরণের জন্য ঝিনাইদহ জেলা প্রশাসনের কাছে ৫০০টি কম্বল হস্তান্তর করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা।

বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষে কম্বলগুলো গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক নারায়ণ চন্দ্র পাল।

এ সময় উপস্থিত ছিলেন আশার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার আলাউদ্দীন, গোলাম মোস্তফাসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তা।

অনুষ্ঠানে আশার প্রতিনিধিরা জানান, শীত মৌসুমে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবে সংস্থাটি প্রতিবছর বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় ঝিনাইদহের শীতার্ত মানুষের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০টি কম্বল হস্তান্তর করা হয়েছে।

জেলা প্রশাসনের মাধ্যমে প্রকৃত অসহায় ও শীতার্ত মানুষের হাতে কম্বলগুলো পৌঁছে দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

আরও পড়ুন:

আরো পড়ুন
শৈলকুপা উপজেলা চেয়ারম্যান
আরো পড়ুন
ঝিনাইদহ সড়ক – ঝিনাইদহে সড়ক প্রশস্তকরণে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৫ লাখ টাকায়
আরো পড়ুন
ঝিনাইদহ চক্ষু হাসপাতালে তিন বছর পর ছয় কর্মচারীর নিয়োগ বাতিল
আরো পড়ুন
স্বামীর ইটের আঘাতে স্ত্রী হত্যা, সাবেক স্বামী আটক
আরো পড়ুন
স্বামীর ইটের আঘাতে স্ত্রী হত্যা, সাবেক স্বামী আটক
আরো পড়ুন
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
আরো পড়ুন
Scroll to Top