ঝিনাইদহ সন্ত্রাসবিরোধী – ঝিনাইদহে সন্ত্রাসবিরোধী মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ঝিনাইদহে সন্ত্রাসবিরোধী মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি

নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এনামুল হক নিলুকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার এনামুল হক নিলু সদর উপজেলার ৪ নম্বর হলিধানী ইউনিয়নের শালিয়া গ্রামের হাজী রুস্তম আলীর ছেলে। তিনি বর্তমানে হলিধানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর সদর উপজেলার নগরবাথান বাজার এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে নাশকতার চেষ্টা করা হয়। এ ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে এনামুল হক নিলুকে গ্রেপ্তার করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, গত ১০ নভেম্বর দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় অ্যাডভোকেট এনামুল হক নিলুকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতার চেষ্টা ও জানমালের ক্ষতিসাধনকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন:

আরো পড়ুন
কালীগঞ্জ মহাসড়কে – কালীগঞ্জে মহাসড়কে পেট্রোল ঢেলে আগুন, ‘জয় বাংলা’ স্লোগান
আরো পড়ুন
ঝিনাইদহ শীতার্তদের – ঝিনাইদহে শীতার্তদের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০ কম্বল দিল আশা
আরো পড়ুন
শৈলকুপা উপজেলা চেয়ারম্যান
আরো পড়ুন
ঝিনাইদহ সড়ক – ঝিনাইদহে সড়ক প্রশস্তকরণে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৫ লাখ টাকায়
আরো পড়ুন
ঝিনাইদহ চক্ষু হাসপাতালে তিন বছর পর ছয় কর্মচারীর নিয়োগ বাতিল
আরো পড়ুন
স্বামীর ইটের আঘাতে স্ত্রী হত্যা, সাবেক স্বামী আটক
আরো পড়ুন
Scroll to Top